Home / ট্যাগ কচুয়া

Tag Archives: কচুয়া

কচুয়ার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ জালাল চৌধুরী নির্বাচিত

principle

চাঁদপুর কচুয়ায় ঐহিত্যবাহী বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো.জালাল উদ্দীন চৌধুরী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। অতিসম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অধ্যক্ষ শাহ মো.জালাল উদ্দীন চৌধুরীকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করেন। শাহ মো. জালাল উদ্দীন চৌধুরী ১৯৮৭ সালে হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে মহান শিক্ষকতা পেশা হিসেবে ...

Read More »

কচুয়ায় বজ্রপাতে হতাহত ২

Lightning.....

চাঁদপুর কচুয়ায় ঘুগড়ার বিলে সোমবার(৮ এপ্রিল) সকালে ঘাস কাটতে গিয়ে মোসলিম মিয়া নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত কৃষক মোসলেম মিয়া (৫৫) একই উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন মোল্লা জানান, আজ সকালে কৃষক মোসলেম মিয়া বাড়ীর পূর্ব পাশ্বের বিলে গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় হঠাৎ আকাশে বিজলীর ...

Read More »

কচুয়ায় ভবনের অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

চাঁদপুর কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রায় তিন বছর আগে পুরাতন ভবন পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা অফিস। নতুন ভবনের ক্লাস রুম সংকটের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে শিক্ষার্থীদের । স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ আরো একটি নতুন একাডেমীক ভবন হলে পাঠদান বদলে যাবে এ বিদ্যালয়ের। জানা গেছে, ১৯৬৯ সালে তৎকালিন সময়ে কচুয়া উপজেলার রঘুনাথপুর ...

Read More »

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর কচুয়ায় নির্ধারিত স্থানেই নির্মিত হচ্ছে ব্রীজ

bridge

চাঁদপুর কচুয়ায় দক্ষিন বিতারা গ্রামে সরকারি সিডিউল মোতাবেক ও গ্রামবাসীর গত কয়েকদিনের আন্দোলনের পর অবশেষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরেন হস্তক্ষেপে নির্ধারিত স্থানেই নির্মিত হচ্ছে নতুন ব্রীজ। যদিও উপজেলা নির্বাহী অফিসার পূর্বেও বলেছিলেন, একটুও লড়বে না। যেখানের ব্রীজ সেখানেই নির্মান হবে। গত কয়েকদিন দক্ষিন বিতারা গ্রামের সাধারন লোকজনের অব্যাহত আন্দোলনের ঘটনায় ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের ফলে গতকাল ...

Read More »

কচুয়ায় সাচার বাজারে কসাই খানার অভাবে দূর্ভোগ চরমে

Kosai khana

চাঁদপুর কচুয়ায় ঐতিহ্যবাহী সাচার বাজারে কসাই খানা না থাকায় গোস্ত ব্যবসায়ীদের চরম দূর্ভোগে রয়েছে। দীর্ঘদিন ধরে গোস্ত ব্যবসায়ীরা নির্ধারিত স্থানে গরু জবাই করতে না পেরে ভাসমান স্থানে গরু জবাইয়ের কার্যক্রম পরিচালনা করে আসছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,গোস্ত ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানাগেছে বাজার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাচার মধ্য বাজারের তোহা বাজারে সরকারী সেটে গোস্ত বেচা কেনার কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু ...

Read More »

কচুয়ায় অরুন বৈদ্য গংদের বিরুদ্ধে যেনো অভিযোগের শেষ নেই

manovbondn

চাঁদপুর কচুয়ার জলা-তেতৈয়া গ্রামে অরুন বৈদ্য গংদের শোষণ অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে রাস্তায় নেমে এসে ঝাড়ু মিছিলসহ তার কুশপুত্তলিকা দাহ করেছে গ্রামবাসী। সবশেষে বৃহস্পতিবার(৪ এপ্রিল) ঐ গ্রামের নিবাস চন্দ্র বৈদ্য ও শোভা রানী বৈদ্যের ওপর হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার(৫ এপ্রিল) বিকেলে অরুন বৈদ্য গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকার শত শত নারী পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও ...

Read More »

কচুয়ায় সরকারি ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

bridge

চাঁদপুর কচুয়ায় দক্ষিণ বিতারা গ্রামে সরকারি সিডিউল মোতাবেক সঠিক স্থানে ব্রীজ নির্মানের দাবিতে বিক্ষোভ-মাননবন্ধনে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বৃহস্পতিবার(৪ এপ্রিল) নির্ধারিত স্থানে ডাক্তার বাড়ী-ইউনুছ মেম্বারের বাড়ির পাশেই নতুন ব্রীজ নির্মাণের দাবিতে এলাকার শত শত নারী-পুরুষ, কৃষক, শ্রমিক, জনতা প্রায় ২ ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালী উল্লাহ ...

Read More »

কচুয়ায় ১৮ মামলার আসামী এখন গুড় ব্যবসায়ী

madok

চাঁদপুর কচুয়া পৌরসভার করইশ গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ১৮ মামলার আসামী আবুল কালাম স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার দাবিতে থানায় আত্মসমর্পণ করেছেন। বুধবার(৩ এপ্রিল) দুপুরে কচুয়া থানার ওসি মো.ওয়ালী উল্যাহ তার নিজ কার্যালয়ে প্রেসবিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, আবুল কালাম একজন পেশাদারী মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে কচুয়া থানায় ও বিভিন্ন স্থানে ১৮টি মাদকের ...

Read More »

কচুয়ায় নতুন ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগ

Bridge

চাঁদপুর কচুয়ায় বিতারা গ্রামে নতুন ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এক স্থানের ব্রীজ অন্যস্থানে নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সঠিক স্থানে ব্রীজ নির্মাণের দাবিতে মঙ্গলবার(২ এপ্রিল) সকালে বিতারা বাজারে বিক্ষোভ করেছে ক্ষুদ্ধ এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউনুছ মুন্সি মোটা অংকের অর্থ হাতিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস ম্যানেজ করে এক জায়গার ব্রীজ অন্য জায়গায় নির্মানের পায়তারা ...

Read More »

কচুয়ায় গভীররাতে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

fire-in-kachua-deep-night

চাঁদপুরের কচুয়ার নলুয়া পশ্চিম বাজারে রোববার (৩১ মার্চ) মধ্যরাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ফার্নিচার গোডাউন, রাইস মেইল ও লেপতোষক দোকান পুড়ে মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিসান আহমেদ পাটওয়ারী জানান, রোববার সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাদল ছিল। মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া ফায়ার স্টেশন কর্মীরা এবং এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই ৩টি ...

Read More »