Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুরে স্বপ্নকুড়ি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পরিচিতি সভা

চাঁদপুর

চাঁদপুরে স্বপ্নকুড়ি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি সভা শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালতলা রোড জননী ভিলায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন স্বপ্নকুড়ি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের অনেক ঐতিহ্য ও সুনাম রয়েছে। তা ধরে রাখতে হবে। সংগঠনটি কিছুটা ঝিমিয়ে পড়েছে। তা আবার উজ্জিবিত করতে হবে। সংগঠনকে নিয়ে সকলের মাঝে ...

Read More »

চাঁদপুর লঞ্চঘাট ও রেলস্টেশনে কর্মস্থলে ফেরা মানুষের ভীড়

Comilla Train durvog 2

প্রিয়জনের সান্নিধ্যে ঈদ আনন্দ শেষে চাঁদপুর থেকে তাদের কর্মস্থল রাজধানী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের ফিরতে শুরু করেছে মানুষ। কম ছুটি থাকায় মানুষের আনন্দে খানিকটা ভাটা পড়লেও যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থাপনায় না থাকায় এবারের ঈদ ছিল অনেকটা অস্বস্তির। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনভর চাঁদপুর লঞ্চঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় ছিলো তীব্র। অন্যদিকে তাদের চোখে-মুখে ছিল অস্বস্তির ছাপ। বেশির ভাই ...

Read More »

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে মুসল্লিদের বিক্ষোভ

চাঁদপুর

মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে চাঁদপুর শহরে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৮ সেম্পেম্বর) বাদ জুমা শহরের শপথ চত্ত্বর এলাকার বাইতুল আমিন জামে মসজিদের সামনে থেকে পুলিশের কঠোর নিষেধজ্ঞার পরেও মসজিদে নামাজ আদায় করা কয়েকশ’ মুসল্লি একত্রিত হয়ে এ মিছিল বের করে। এর আগে বাইতুল আমিন জামে মসজিদে জুম্মার ...

Read More »

বর্তমান সরকার দেশকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছে : মানিক

চাঁদপুর

বাংলদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর পৌর শাখার ৮নং ওয়ার্ড বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী’র শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের কোড়ালিয়া পাটওয়ারী বাড়ি প্রাইমারি বিদ্যালয় মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। বক্তব্যে তিনি বলেন, ...

Read More »

চাঁদপুর গুলিশায় স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার : পরিবারের দাবি হত্যাকাণ্ড

school student death

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের ফসলি জমি থেকে ফাহিম (১৩) নামে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টায় ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম দক্ষিণ গুলিশা গ্রামের দুলাল গাজীর ছেলে এবং স্থানীয় ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ...

Read More »

চাঁদপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মানববন্ধনে পুলিশের বাধা

চাঁদপুর

মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন করতে দেয়নি পুলিশ। শুক্রবার (৮ সেম্পেম্বর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সম্মুখে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পুলিশের বাধায় মুখে পন্ড হয়ে যায়। এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মানববন্ধনে যোগ দিতে চাঁদপুর প্রেসক্লাব এলাকায় জড়ো হন। নেতাকর্মীরা তাদের ...

Read More »

‘শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে চাঁদপুর জেলা পরিষদ’

Osman ghoni patwary

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সীমিত সামর্থের মধ্যেও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে চাঁদপুর জেলা পরিষদ। । শিক্ষার সর্বোচ্চ উন্নতি ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী তাই শিক্ষা ক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ দিচ্ছেন প্রতিবছর। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নস্থ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মনজুরুল হক শোয়েব মিলনায়তন উদ্বোধন ...

Read More »

গভীর রাতেও চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

Launch bikol

ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি যাত্রী নিয়ে রাতেও ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে বিলাস বহুল লঞ্চগুলো। বসে কিংবা দাঁড়িয়ে যাওয়ার মত কোনো অবস্থান না পেয়ে অনেক যাত্রী নেমে যাচ্ছে অন্য লঞ্চে। কিন্তু সব লঞ্চেরই একই অবস্থা। আবার কেউবা অনেক কষ্টে দাঁড়িয়ে আছেন মালপত্র নিয়ে। লঞ্চগুলো ছাড়ার নির্দিষ্ট সময়ের দুই ঘণ্টা আগেই ভরপুর যাত্রী। তাই আগের মতো ছেড়ে যাওয়ার ...

Read More »

চাঁদপুরে সিএনজি স্কুটার ও মোটরসাইকেল সংঘর্ষ : আহত ৬

চাঁদপুর

চাঁদপুরে সিএনজি স্কুটার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় শিশুযাত্রীসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। চাঁদপুর সদরের রঘুনাথপুর আশ্রায়ন প্রকল্প সংলগ্ন বেপারী বাড়ির সামনে ওয়াপদা রাস্তায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুঘর্টনা ঘটে। আহতরা হলেন ফরিদগঞ্জের চরসাফুয়া গ্রামের শাহআলম বেপারীর ছেলে রাসেল (১৮),মৃত মহিম খানের ছেলে ইসমাইল খান (১৮) গোলাপ খানের ছেলে রাসেল (১৯), উত্তর বালিয়া গ্রামের দুলাল দেওয়ানের ছেলে রুবেল ...

Read More »

চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ অভিযান

চাঁদপুর

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে বাংলাদেশ বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয় । বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে জজকোর্ট প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি এড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সেলিমুল্লাহ সেলিম, জেলা আইজীবী সমিতির সাবেক ...

Read More »