সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই শিক্ষা প্রতিষ্ঠানে ভবন দিয়েছে তোমাদের জন্য। এই বিদ্যালয়ে পড়া লেখা করে জ্ঞান অর্জন করে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ গড়বে। শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভীত বিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয়তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ ভবনের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ...
Read More »শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চাঁদপুরের শাহরাস্তিতে ২০২২-২৩ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২১ জুন বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সার, বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ...
Read More »শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিকদের মনাববন্ধন
৭১টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন করা হয়েছে। ১৭ জুন শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে ও কর্মরত সাংবাদিকদের এই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার জাতীয় এবং স্থানীয় পত্রিকার সাংবাদিক অংশগ্রহণ করেন। সাংবাদিক নাদিম ...
Read More »শাহরাস্তিতে পরকীয়ায় ব্যর্থ হয়ে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা
চাঁদপুরের শাহরাস্তিতে পরকীয়ায় ব্যর্থ হয়ে প্রবাসী স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৪ জুন বুধবার সন্ধায় শাহরাস্তি পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাত্তলা উত্তর মিজি বাড়িতে ওই ঘটনা ঘটেছে। নিহতের পরিবার জানান, প্রায় ৮ মাস আগে শাহরাস্তি পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাবুল মিজির মেয়ে নিশাতের (১৮) সঙ্গে বড়ুরা উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রবাসী রাব্বির সামাজিক ভাবে বিয়ে হয়। প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা ...
Read More »শাহরাস্তি মনির হোসাইনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি লাভ
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ মনির হোসাইন। গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে জারিকৃত এবং রেজিষ্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদোন্নতি দেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর অফিসের সিনিয়র টেলিফোন অপারেটর (গ্রেড-১২) হিসেবে দায়িত্ব পালন করে টেকনিক্যাল অফিসার, (প্রথম শ্রেণি কর্মকর্তা) হিসেবে ...
Read More »শাহরাস্তিতে আমানিয়া হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ঠাকুর বাজারের আমানিয়া হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ জুন সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের বিভিন্ন খাদ্যদ্রব্য ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির অপরাধে আমানিয়া হোটেলকে অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী। উপজেলা প্রশাসন সূত্রে জানা ...
Read More »শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই।সর্ব নিঃস্ব হলো পরিবারের লোকজন। গতকাল উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের গোবিন্দ বাড়ির মৃত মোঃ রেদোয়ান হোসেনের বসত ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা সূত্রে জানা যায় মৃত রেদোয়ান হোসেনের বসত ঘর থেকে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ...
Read More »শাহরাস্তিতে স্বামীর স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে নারীর অনশন
চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর স্বীকৃতির দাবিতে শারমিন আক্তার (২৪) নামে এক তালাকপ্রাপ্ত নারী প্রবাসী স্বামীর বাড়িতে অবস্থান করছেন। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অবস্থান ও অনশন চালিয়ে যাবেন বলে রোববার (১১ জুন) বিকেলে সাংবাদিকদের জানান। এদিকে এ ঘটনায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য শ্বশুর বাড়ির লোকজন তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শারমিন আক্তার জানান, ...
Read More »শাহরাস্তিতে পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে পা পিছলে যুবকের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে ঘরের চালের উপর পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে পা পিছলে তাল গাছের খন্ডের উপর পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ জুন শনিবার দুপুরে পৌর শহরের ১২ নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকার ওসমান বেপারী নতুন বাড়িতে ঘটনা ঘটে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় ওই মোঃ মোতালেব হোসেনের ছেলে মোঃ আরিফ হোসেন (২৮) ঢাকায় একটি বেসরকারি ফার্মে কর্মরত ছিল। ...
Read More »শাহরাস্তি উপজেলা ও পৌর যুবলীগের প্রস্তুতি সভা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে শাহরাস্তি উপজেলা ও পৌর যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার বিকেলে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ ওমর ফারুক দর্জির সভাপতিত্বে প্রস্তুতি সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ সোলাইমান মিয়া জীবন। উপজেলা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur