চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে এক শিশু ও তিন বৃদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এসব এলাকাবাসী। ২২ মার্চ বুধবার সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া, বলাইরকান্দি নায়াকান্দি ও ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ইন্দুরিয়া বলাইরকান্দি রাস্তায় শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ১৩ জনকে পাগলা কুকুর কামড়িয়ে ...
Read More »মতলবে জাটকা বিক্রির দায়ে দুজনকে জেল-জরিমানা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা বিক্রির দায়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। ২২ মার্চ বুধবার সকাল ৬টার দিকে এখলাছপুর ও ছেংগারচর বাজারে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান। সাজাপ্রাপ্তরা হলেন রুহুল আমিন (৩৫) ও আমিন উদ্দিন (৩৪)। তাঁদের কাছ থেকে ...
Read More »মতলব উত্তরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সপ্তাহব্যাপী ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন এর উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২৫ মার্চ পর্যন্ত একযোগে এ কার্যক্রম চলবে। সোমবার (২০ মার্চ ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আয়োজনে উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের ...
Read More »মতলব উত্তরে দিপু চৌধুরী উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত
বঙ্গবন্ধু বাঙালিদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন, “বঙ্গবন্ধুর প্রদর্শিত পথেই তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা”- বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু। এ সময় বঙ্গবন্ধু নীতি ও আদর্শকে ধারণ করে দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্রবার ...
Read More »সান-সাইন একাডেমি স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন
আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সান-সাইন একাডেমি কিন্ডার গার্ডেন স্কুলের উদ্যোগে কেক কাটা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ছেংগারচর পৌরসভার সান-সাইন একাডেমি কিন্ডার গার্ডেন স্কুলের সভাপতি ও ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও ...
Read More »মতলবে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কেশাইর কান্দি এলাকায় একটি পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। তবে স্থানীয় জনসাধারণের অসামান্য অবদান ও ফয়ার সার্ভিস টিম দ্রুতি চলে আসায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে বিধায় বড় ধরণের দূর্ঘটনার কবল থেকে করা গেছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ...
Read More »মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বনামধ্য শিক্ষা প্রষ্ঠিান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় (মোহনপুর কলেজের) বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে কলেজ মাঠে আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের দাতা সদস্য ও দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থপনা পরিষদের সভাপতি এবং ...
Read More »মোহনপুর ইউপি উপনির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাজী মিজান জয়ী
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান কাজী মিজানকে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে এই প্রথম ইভিএমের মাধ্যমে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯টি করে ১৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানাগেছে, মোহনপুর ইউনিয়নে অটোরিকশার প্রার্থী কাজী ...
Read More »মতলব উত্তর ও হাজীগঞ্জে দুই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষন নির্বাচনে মো. আবু তাহের বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে এই প্রথম ইভিএমের মাধ্যমে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উভয় ইউনিয়নের ৯টি করে ১৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানাগেছে, ...
Read More »মতলবে ডাকাতের কবল থেকে রক্ষায় চরউমেদবাসীর মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর জহিরাবাদ ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে চরউমেদ এলাকার কুখ্যাত ডাকাত সরদার আবু সাইদ ও তার সহযোগিদের অত্যাচার ও নির্যাতনের কবল থেকে রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৫ মার্চ বুধবার দুপুরে ইউনিয়নের চরউমেদ বাজার এলাকায় স্থানীয় শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে। এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন সরকার, ইউসুফ বেপারী ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোসাম্মৎ সেরাতুন নেছা। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur