একাধিক দফতর থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চাঁদপুর শহরে প্রধান সড়কে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বহুতল ভবন নির্মান করছেন কিছু অসাধু ভবন মালিকরা। গত এক বছরের ও বেশি সময় ধরে দেখা গেছে শহরের একমাত্র বাইপাস সড়ক হিসেবে পরিচিত বঙ্গবন্ধু সড়কের ওপর বিভিন্ন নির্মান সামগ্রী এলোপাথাড়ি ভাবে সড়কে ফেলে বহুতল ভবন নির্মাণ করছেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ...
Read More »ফরিদগঞ্জে নির্বাচনকে সামনে রেখে তৈরি হচ্ছে যুবফোর্স
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে প্রতিটি এলাকায় যুবফোর্স গঠনের নির্দেশ দিলেন চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি পুত্র সাবেক ছাত্র নেতা এড. জাহিদুল ইসলাম রোমান। বর্তমানে দলের কোন পদ পদবিতে না থেকেও আওয়ামী সমর্থিত তরুণদের প্রিয়ভাজন এ নেতার ঘোষণায় যুবসমাজের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের ডাক বাংলা প্রাঙ্গনে ...
Read More »এম এ হান্নানের নির্দেশে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
ফরিদগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও কারাগারে আদালত হস্তান্তরের প্রতিবাদে খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ ফরিদগঞ্জ-এর উদ্যোগে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নানের নির্দেশে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাজুরিয়া বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ ফরিগঞ্জ-এর সভাপতি, পৌর বিএনপির ...
Read More »চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ বিতরণ
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আজীবন সদস্য সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তিনি বক্তব্যে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় যে কোন ভালো কাজ করা সম্ভব। চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থীদের যে সংবর্ধনার আয়োজন করেছে তা খবুই মহত কাজ। চাঁদপুর জেলার ...
Read More »মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী ফরিদগঞ্জের কৃতি সন্তান আবদুল কাদের
প্রবাসে সফল ব্যবসায়ী দাতুস্রি জাম। পুরো নাম দাতুস্রি হাজী মো: জাম বিন আবদুল কাদের। মালয়েশিয়ায় তিনি দতুস্রি জ্যাম নামে পরিচিত। ছেলেবেলায় গ্রামের বাড়িতে যার নাম ছিলো মোয়াজ্জেন হোসেন পাটওয়ারী। জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগনঞ্জ উপজেলা দায়চারা গ্রামে। গ্রামের সেই ডানপিটে ছেলেটি মালয়েশিয়া অত্যন্ত সম্মানিত একজন মানুষ। সৌখিন এই মানুষটি সবার কাছে পরিচিত পেয়েছেন একজন উদার ব্যাক্তি হিসেবে। এসএসসি পরীক্ষার পর ১৯৮৮ ...
Read More »বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্র গুরুতর আহত
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নে পল্লী বিদ্যুতের তারের সাথে খেলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.সাকিব মুন্সি (১৫) নামে মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে ওই ইউনিয়নের মদনের গাঁও গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সাকিব ওই বাড়ির মো.আব্দুল হাকিম মুন্সীর ছেলে। সাকিব স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র। চাচাত ভাই সোহাগ জানায়,সাকিব ছোট ...
Read More »‘৫ বছরে ফরিদগঞ্জে অর্ধলক্ষাধিক গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে’
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি, গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালির নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু ...
Read More »প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন ফরিদগঞ্জ পৌর মেয়র
স্থানীয় সাংসদ, সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক মেয়রের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনে নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন চাঁদপুরে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভায় মেয়রের কার্যালয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের লিখিত একটি নাতিদীর্ঘ বক্তব্যে এসকল কথা বলেন মেয়র। মেয়র লিখিত বক্তব্যে দাবি করেন, গত ১৯ আগস্ট ২০১৮ খ্রি. ফরিদগঞ্জ থানায় নতুন পুলিশ ...
Read More »নির্বাচনে আনসারদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে : ফরিদগঞ্জে আনসার প্রধান
চাঁদপুরের ফরিদগঞ্জে আনসার ভিডিপির উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মহিউদ্দিন মো.জাবেদ বলেছেন ‘সামনে জাতীয় নির্বাচন আসছে। নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের মর্যাদার সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে দায়িত্ব পালনের জন্যে যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তা সুন্দরভাবে সম্পন্ন করবেন’। রোববার (২ সেপ্টম্বর) সকালে রুপসা উত্তর ইউনিয়নের গাব্দের গাঁও গ্রামে অবস্থিত আনসার ভিডিপি ক্লাব সমিতি ও পিকনিক স্পটের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ...
Read More »ফরিদগঞ্জ গল্লাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মৎস আড়ৎসহ প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।রোববার (২ সেপ্টেম্বর) ভোর চারটা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur