চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের ইয়াকুব আলী প্রধানীয়ার পুত্র ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র কিশোর রিয়াদ প্রধানীয়া (১৪) আত্মহত্যার ঘটনায় এলাকায় নানান গুঞ্জন উঠেছে। কিশোর রিয়াদের লাশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। সে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামে তার নানার বাড়িতে আত্মহত্যা করে বলে তার পরিবার জানায়। ঘটনা সূত্রে জানা যায়, প্রায় ২ মাস পূর্বে কচুয়া ...
Read More »হরিপুরে নবজাতকের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের কাঠালডাঙ্গী বাজার সংলগ্ন গুচ্ছগ্রামের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার ব্রীজের নীচ থেকে হরিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাযায়, অজ্ঞাত কোন মহিলা রাতের আধাঁরে অন্য কোন স্থানে গর্ভপাত ঘটিয়ে মৃত নবজাতক শিশুটিকে এই ব্রীজের নীচে ফেলে পালিয়ে গেছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত ...
Read More »ছিনতাই হওয়া চিনির ২শ’ ৭০ বস্তা চাঁদপুরে উদ্ধার
নারায়ণগঞ্জ মেঘনা ব্রীজ থেকে ট্রাক ভর্তি ৩শ’ ২০ বস্তা চিনি ছিনতাই হওয়ার ১২দিন পর শুক্র ও শনিবার ২দিন অভিযান চালিয়ে চাঁদপুর থেকে ২শ৭০বস্তা চিনি উদ্বার করা হয়েছে। এ সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সোনার গাঁও থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই (উপ-পরিদর্শক) তানভির আহমেদ । এ ঘটনার সাথে জড়িত থাকায় ৭জনকে আটক করা হয়। চাঁদপুর শহরের পালবাজারের ছেলামত স্টোর, পুরান বাজারের ...
Read More »কার্গোর ধাক্কায় গ্রিনলাইন-২ এর তলা ফেটে গেছে
ঢাকা-বরিশাল দ্রুতগামী যাত্রীবাহী নৌযান গ্রিনলাইন-২-এর ধাক্কায় বালুবাহী একটি কার্গো ডুবে গেছে। শনিবার (২২ এপ্রিল) পৌনে ৪টায় বরিশাল সদরের চরবাড়িয়া-বেলতলা এলাকা-সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। চালকের বুদ্ধিমত্তায় গ্রিন লাইন-২ লঞ্চের ৬ শতাধিক যাত্রী প্রাণে বেঁচে গেছেন। উদ্ধারকারী নৌযান ‘হামজা’ ঘটনাস্থলে গিয়ে গ্রিনলাইন ও ডুবে যাওয়া কার্গো উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থলে থাকা গ্রিন লাইন-২ লঞ্চের যাত্রী ডা.মনির হোসেন জানিয়েছেন, বেলা ৩টায় ...
Read More »নদ-নদীর সংক্ষিপ্ত পরিচিতিসহ ‘নামফলক’ স্থাপনের দাবি
রাজধানীস্থ এক নাগরিক সমাবেশে বক্তারা প্রতিটি ব্রিজ-কালভার্ট ও নদী বন্দরে সংশ্লিষ্ট নদ-নদীর সংক্ষিপ্ত পরিচিতিসহ ‘নামফলক’ স্থাপনের দাবি জানিয়েছেন। বিশ্ব ধরিত্রী দিবসে এবারের প্রতিপাদ্য- ‘পরিবেশ ও জলবায়ু বিষয়ক শিক্ষা’। শনিবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিশ্ব ধরিত্রী দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তারা এ কথা বলেন। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বিলুপ্ত হওয়া নদ-নদীর ...
Read More »দু’সংবাদ কর্মীর উপর হামলা ঘটনায় থানায় অভিযোগ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের চারটভাঙ্গা গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সংবাদকর্মীর উপর হামলা ঘটনায় অর্ধশতাধিত ব্যক্তির বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সংবাদকর্মী তপছিল হাসান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০/৫০জনকে বিবাদী করে গত ২২ এপ্রিল মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, গত ২০ এপ্রিল দুপুরে চারটভাঙ্গা ...
Read More »নারায়ণগঞ্জ থেকে গাড়িসহ ছিনতাই হওয়া চিনির বস্তা চাঁদপুরে উদ্ধার
নারায়ণগঞ্জ মেঘনা ব্রীজ থেকে ট্রাক ভর্তি ৩শ’ ২০ বস্তা থেকে ৪০ বস্তা চিনি ২১ এপ্রিল সকালে চাঁদপুর শহরের পালবাজার সালামত স্টোর থেকে মডেল থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। . ছিনতাই হওয়া চিনির বস্তা দোকানে পাওয়ায় সালামত স্টোরের মালিক সালামত খাঁ ও তার ছেলে সোহেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে দোকানের মালিক সালামত খাঁ কে ছেড়ে ...
Read More »মরিচ তুলতে গিয়ে বজ্রপাতের কবলে মা-শিশু আহত
মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূ ও কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় শরিয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। আহত ওই গ্রামের ছৈয়াল বাড়ির আলমগীর হোসেন ছৈয়ালের স্ত্রী গৃহবধূ রাবেয়া বেগম (৩৫) ও তার দেড় বছর বয়সী শিশু কন্যা আমেনা আক্তার তার স্বজনরা জানায় শুক্রবার সকালে রাবেয়া বেগম তার শিশু কন্যা আমেনাকে সাথে করে ...
Read More »দাঁতের ব্যথা দূর করার উপায়
দাঁতে শিরশিরে অনুভূতি নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। বিভিন্ন কারণে দাঁতের উপরের প্রতিরক্ষা এনামেলের স্তর ক্ষয়ে যাওয়ার কারণে দাঁতের সেনসিটিভ অংশ উন্মুক্ত হয় পড়ে। যার কারণে ঠান্ডা বা গরম খাবার খাওয়ার সময় নার্ভে শিরশিরে অনুভুতি ও ব্যথার সৃষ্টি করে। এই অস্বস্তি ও যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে কিছু বিষয় মেনে চলতে হবে। বাজারে সেনসিটিভ দাঁতের জন্য আলাদা ধরণের টুথপেস্ট কিনতে পাওয়া ...
Read More »স্বপরিবারে ৬ জনের ইসলাম গ্রহণ : ৩ মন মিষ্টি বিতরণ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামে সোমবার (১৭ এপ্রিল) আনন্দ সরকার ও তার পরিবারের ৫ সদস্য মিলে ইসলাম গ্রহণ করেছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান খুশিতে এলাকায় ৩ মন মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে। আনন্দ সরকারের বর্তমান নাম ওসমান গণি(৫০), স্ত্রি দিপালী রানী থেকে রাবেয়া বসরী(৪০), ছেলেদের বর্তমান নাম ওলিউল্লহ(২৫), সুমন (২২), রানা(১২) ও ওমর আলী(৪) সহ ৬সদস্যকে নিয়ে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur