Home / চাঁদপুর

চাঁদপুর

মুন্সীরহাটে দুই দফা হামলায় আহত ৬

Hamla-news

চাঁদপুরের মুন্সীরহাট বাসস্ট্যান্ডে হামলায় ওয়াইফাই ব্যবসায়ীসহ ৬ জন আহত হয়েছে। ৩০ অক্টোবর শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,ক্যাবল ব্যবসায়ী চাঁদপুর বন বিভাগ রোডের বাসিন্দা মেহেদী হাসান,সাকিবুল হাসান, সাগর হোসেন, রিয়াদ হোসেন, ইশাত গাজী ও ইমরান হোসেন। এদের মধ্যে সাকিবুল হাসান ও ইশাতের অবস্থা গুরুতর হওয়ায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। আহতরা জানায়, শনিবার দুপুরে ব্যবসায়ীক ...

Read More »

চাঁদপুরে ডাকাতিয়া পাড়ে আনোয়ার সিমেন্টের ঘাট উদ্বোধন

চাঁদপুর

চাঁদপুর শহরের নতুন বাজার এলকার স্ট্যান্ট রোডে ডাকাতিয়ার পাড়ে আনোয়ার সিমেন্টের ঘাট উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর শনিবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আনোয়ার সিমেন্ট কোম্পানীর ন্যাশনাল সেলস হেড নাফিস কবির সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার সিমেন্ট কোম্পানীর ডিজিএম (লজিস্টিক্স) মোঃ মনিরুল ইসলাম, আনোয়ার সিমেন্টের চট্টগ্রাম ডিভিশনের ম্যানেজার মোঃ যোবায়ের আল-আমিন। ...

Read More »

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিউনিটি পুলিশ বিরাট ভূমিকা রাখতে পারে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শনিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং ...

Read More »

চাঁদপুরে ৩ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর

চাঁদপুরে তিন বিদ্যালয় ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। শনিবার সকাল ১০ টায় শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। পরে সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিশিষ্ট ভবনের ১ম তলার ভিত্তি কাজের উদ্বোধন শেষে দুপুর ১২টায়  ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ...

Read More »

চাঁদপুরে ৫শ’ সিসিটিভি ক্যামেরা বসানো হবে : পৌর মেয়র

চাঁদপুর

চাঁদপুর পৌরসভার মেয়র মো জিল্লুর রহমান জুয়েল বলেছেন, চাঁদপুর পৌরসভা, জেলা পুলিশের সহায়তায় পৌর এলাকায় ৫শ’ সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরাগুলো হবে উন্নত। এটির নিয়ন্ত্রণ জেলা পুলিশ এবং পৌরসভার নিয়ন্ত্রণে থাকবে। এর পুরো খরচ আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপা ব্যবস্থা করে দিবেন। ৩০ অক্টোবর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ...

Read More »

করোনার প্রভাবে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার এখনো নির্ণয় হয়নি: শিক্ষামন্ত্রী

চাঁদপুর

করোনা মহামারিতে ঠিক কতো ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা ...

Read More »

মিডিয়া ফেলোশীপ পেলেন সাংবাদিক দেলোয়ার হোসাইন

দেলোয়ার হোসাইন

যুব ও নারী বান্ধব পৃথক বিষয়ে প্রতিবেদন করা সেরা ৭ জন তরুণ সাংবাদিককে মিডিয়া ফেলোশীপ দিয়েছে নারী মৈত্রী ও অ্যাকশন এইড বাংলাদেশ। ২৮ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকার সীমান্ত গ্রন্থাগার মিলনায়তনে এ ফেলোশীপ প্রদান করা হয়। এতে যুব ও নারী বান্ধব কারিগরি শিক্ষা নিয়ে প্রতিবেদনের জন্যে ফেলোশীপ পেয়েছেন চাঁদপুরের সাংবাদিক দেলোয়ার হোসাইন। তাঁর প্রতিবেদনের মূল প্রতিপাদ্য ছিলো ‘আইসিটি প্রশিক্ষণে নারীদের ...

Read More »

চাঁদপুরে প্রয়াত শিক্ষক মনকুমার দাসের স্মরণসভা

স্মরণসভা

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের অন্যতম উপদেষ্টা মনকুমার দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বিকেলে পুরাণবাজার দাসপাড়া কালী মন্দির প্রাঙ্গণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। জীবনদীপের আয়োজনে এবং দাসপাড়া কালী মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক। পৌর আওয়ামী লীগের ...

Read More »

চাঁদপুরে কারাতে সেন্টারে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট ও সনদ বিতরণ

কারাতে সেন্টারে

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আওতায় বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউ খাই চাঁদপুর শাখার প্রশিক্ষণার্থীদের মাঝে কারাতে বেল্ট ও সনদ বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর অরুন নন্দী সুইমিং পুল ভবনের নিচতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৩জনকে কালো বেল্ট, ১জনকে বাদামী বেল্ট, ৩ জনকে নীল বেল্ট, ২ জন হলুদ বেল্ট এবং সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ...

Read More »

তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করতে হবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর

বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি তথ্য প্রযুক্তির অনৈতিক ব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করতে হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ আনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এগিয়ে যেতে হলে,শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো খারাপ দুই দিকই থাকে, তাই ...

Read More »