ফরিদগঞ্জের ওয়াপদা অফিস সংলগ্ন জাম গাছটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।যে কোন মুহূর্তে গাছটি ভেঙে দেয়াল টপকে পড়তে পারে রাস্তায়। ঘটতে পারে সে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাছটি ওয়াপদা অফিসের প্রাচীর ভেদ করে রাস্তায় হেলে পড়েছে। গত বছর ঝড়ের তান্ডবে গাছটে হেলে পড়ে রাস্তার উপর। গাছটি দেয়ালের প্রাচীর টপকে দিন দিনই রাস্তায় হেলে পড়ছে। পথচারীরা মনে ...
Read More »ফরিদগঞ্জে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
ফরিদগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে (২৫) নামের এক ওয়ার্কসপের শ্রমিক নিহত হয়েছে। নিহত যুবক ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জমাদার বাড়ির আ.মান্নানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (৯এপ্রিল) দুপুরে ধানুয়া বাজারে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে এ লোহার সিটের কাজ করার সময় অসাবধনতাবশতঃ জুয়েলের পাশে থাকা বৈদ্যুতিক পাখা বিদ্যুতায়িত হয়। জুয়েলের মুখমন্ডল ওই বৈদ্যুতিক পাখার সাথে লাগলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরবর্তীতে তাকে ফরিদগঞ্জ উপজেলা ...
Read More »‘২০১৮ সালের মার্চের মধ্যেই ফরিদগঞ্জের প্রতি ঘরে বিদ্যুৎ’
ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এমপি জানিয়েছেন, ‘২০১৮ সালের মার্চ মাসের মধ্যেই ফরিদগঞ্জের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে।’ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী, পৌরসভার আংশিক, চরবসন্ত, খুরুমখালী ও জামালপুর গ্রামে ৫’শ ১৫ জন গ্রাহকের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। এমপির উদ্বোধন করা ৮.৬৫ কি. লাইনের মোট আবাসিক গ্রাহক ৪’শ ৮৭ জন, বাণিজ্যিক ২১টি ও দাতব্য ...
Read More »ফরিদগঞ্জে অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট প্রতিবন্ধী শিশু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় টোরা মুন্সিরহাট নুরপুর গ্রামে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাকসুদ আলম নামের এক প্রতিবন্ধী শিশু গুরুতর আহত হয়েছে। শিশুটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ঘটনারদিন প্রতক্ষদর্শীরা আহত শিশুকে উদ্ধার করে আড়াই”শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন। শিশুর স্বজনরা জানান আহত শিশু মাকসুদুল আলম ওই ...
Read More »পূর্ব বড়ালী শাহজাহান কবির উবিতে পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ বুধবার (৫ এপ্রিল) বিকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সাংবাদিক নাছির উদ্দিন পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...
Read More »‘আমি জনগণের সেবক’
চাঁদপুর-৪ আসনের ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া এমপি বলেছেন, ‘আমি জনগণের সেবক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগনের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী হিসাবে আ’লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে যাচ্ছি।’ বুধবার (৫ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ...
Read More »ফরিদগঞ্জে ৩০ লাখ টাকার সেতু আছে রাস্তা নেই
চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের নলডগী গ্রামে ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও সেতুর দু’পাশে নেই কোনো রাস্তা। ২০১৬ সালের জুন মাসে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলেও এখন পর্যন্ত রাস্তা নির্মাণের কোনো উদ্যোগ নেই। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনাস্থলে যেয়ে নলডগী গ্রামে ও সেতু সংলগ্ন বাসিন্দাদের সাথে আলাপকরে জানা গেছে, উপজেলা পরিষদ থেকে ...
Read More »ফরিদগঞ্জের প্রথম স্কুল রূপসা আহম্মদিয়া উবির ইতিহাস ও ঐতিহ্য
চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে ক’টি শিক্ষা প্রতিষ্ঠান প্রাচীন এবং জেলায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে তারমধ্যে রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় অন্যতম। এটি কেবল চাঁদপুর জেলারই একটি প্রাচীন স্কুল নয়, ফরিদগঞ্জ উপজেলারও প্রথম স্কুল এটি। তাই এ স্কুলটির প্রতি উপজেলাবাসীর রয়েছে বিশেষ টান। ১৯১৩ সালে রূপসা বাজারের পাশে স্কুলটি প্রতিষ্ঠা করেন রূপসার জমিদার আহম্মেদ গাজী চৌধুরী। তাঁকে স্কুল প্রতিষ্ঠায় ...
Read More »প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ফরিদগঞ্জের মেহেদী হাসান
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৪” লাভ করেছেন। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০১৩ ও ২০১৪ সালে যারা এই পদক অর্জন করেছেন তাদের অনুষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ স্বর্ণপদক ও সনদ প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ...
Read More »কেন্দ্রীয় নেতা হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নূরুল আলম নুরু হত্যার প্রতিবাদে রোববার (২ এপ্রিল) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল। ফরিদগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মতিন ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.জাহাঙ্গীর আলম নান্টু। বিক্ষোভ মিছিলে উপজেলা,পৌর, ইউনিয়ন ও কলেজ শাখা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur