ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা সূত্রধর বাড়ির ৬৫ তম বার্ষিক ১৬ প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী শুক্রবার রাতে ৪ নং সুবিদপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদার। এ সময় ইউনিয়ন ...
Read More »ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের বিশেষ ক্যাম্প
ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ফরিদগঞ্জ পৌর ও ফরিদগঞ্জ দক্ষিন ভূমি অফিসের উদ্যোগে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ও গ্রাহকদের উৎসাহিত করার লক্ষে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহারের সার্বিক তত্ত্বাবধানে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন সকালে থেকে পুরো ইউনিয়ন ...
Read More »চাঁদাবাজি মামলায় ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে
চাঁদপুরের আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় জেলে যেতে হলো ফরিদগঞ্জের চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার। বৃহস্পতিবার ২৫ জানুয়ারি চাঁদপুরের বিচারিক আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম’র আদালতে একটি চাঁদাবাজির মামলায় হাজিরা দিতে গেলে আদালত ১ ও ২ নং আসামীর জামিন ...
Read More »ফরিদগঞ্জের শোল্লা স্কুল এন্ড কলেজে জমজমাট পিঠা উৎসব
পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের একটি ধারক। তবে নগরায়ণের প্রভাবে পিঠা ধীরে ধীরে বিলুপ্তির পথে। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে পৌষের শেষ দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোল্লা স্কুল এন্ড কলেজ মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ ( জানুয়ারি) সকাল ৯ টায় পিঠা উৎসবের সূচনা হয়। দিনব্যাপী চলে এই উৎসব এ উপলক্ষে স্কুল ...
Read More »জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা এম এ হান্নান
জামিনে মুক্তি পেয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি এম এ হান্নান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন আরামবাগে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মতিঝিল থানা পুলিশ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ব্যবসায়ী শিল্পপতি এমএ হান্নান কে আটক করে। মতিঝিল থানার একটি মামলায় ...
Read More »ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আব্দুর রহমান হৃদয় (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২২ জানুয়ারি সোমবার বিকেলে ওই উপজেলার আস্টাগ্রাম চৌরাস্তা মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ফরিদগঞ্জ উপজেলারউত্তর শাসিয়ালি গ্রামের আব্দুর রহিমের ছেলে। তার সাথে থাকা সিয়াম হোসেন নামের অপর আরোহী ও স্বজনরা জানায়, নিহত হৃদয় সোমবার বিকেলে একটি মোটরসাইকেল ভাড়া করে ৪ বন্ধুকে সাথে ...
Read More »ফরিদগঞ্জে ইসলামিয়া ও স্কয়ার হাসপাতাল সিলগালা ও জরিমানা
ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই হাসপাতালের একটি সিলগালা করেছে এবং অপর একটি সিলাগালা করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২২ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন। ...
Read More »ফরিদগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে শিশুসন্তানকে বিক্রি করেছে বাবা
চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রাম্য সালিসে বৈঠকের মাধ্যমে স্ত্রী নয়ন বেগমকে তালাক দিয়ে মাত্র ৯ মাসের শিশু সন্তান ইসরাত জাহান ইভাকে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে পাষণ্ড পিতা ইকবাল মুন্সী’র বিরুদ্ধে। এদিকে সন্তানকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ করলেও দুই সপ্তাহেও সুরাহা পাননি শিশুটির গর্ভধারিনী মা। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার বাসারা গ্রামের আব্বাস মুন্সির ...
Read More »শীতার্ত লোকজনের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : পুলিশ সুপার
‘আসুন শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের পশে দাড়াই’ এই শ্লোগানে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শীর্তাত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২১জানুয়ারি) বিকালে থানা চত্বরে চাঁদপুর পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বিতরণ পূর্ব সময়ে তিনি বলেন, শীতার্ত লোকজনের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশ সবসময়েই আত্মমানবতার সেবায় কাজ করে। সেই উদ্দেশ্যেই ফরিদগঞ্জ থানা ...
Read More »ফরিদগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে নারী ও শিশুসহ ২৫ জন অসুস্থ
চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে নারী ও শিশুসহ ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা সবাই বরপক্ষের ছিলেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে তারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল সূত্র জানায়, অসুস্থদের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন শিশু ও ১১ জন নারী। তারা হলেন- তছলিম উদ্দিন, সোহাগ, ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur