Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ভারতকে পাকিস্তানের কড়া বার্তা

পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার বক্তব্য আসার পরিপ্রেক্ষিতে ভারতকে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ভারত হামলা চালালে ইসলামাবাদকে থামিয়ে রাখার কথা কেউ প্রত্যাশা করতে পারবে না। ওয়াশিংটনের ইন্সটিটিউট অব পিসে দেয়া বক্তব্যে ভারতের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের প্রধান বি এস ধানোয়া বুধবার বলেছিলেন, ভারতের যদি ...

Read More »

অস্ট্রিয়ায় বোরকা ও নিকাব নিষিদ্ধ

Muslim hizab nari

অস্ট্রিয়ায় মুসলিম মহিলাদের পুরো মুখ-ঢাকা নিকাব বা বোরকা পরা নিষিদ্ধ করে পাস হওয়া আইন কার্যকর হচ্ছে। রোববার (১ অক্টোবর) থেকে এ আইন কার্যকর করছে দেশটি। অস্ট্রিয়ার সরকার বলেছে, এই আইনে মাথার চুল থেকে চিবুক পর্যন্ত মুখ দৃশ্যমান থাকতে হবে, এবং অস্ট্রিয়ার মূল্যবোধ রক্ষার জন্যই এটা করা হচ্ছে। অস্ট্রিয়ায় প্রায় ৭ লক্ষ মুসলিম বাস করেন, কিন্তু তার মধ্যে মাত্র ১৫০ জনের ...

Read More »

সু চির প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ড

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, সু চির প্রতিকৃতির জায়গায় একটি জাপানি চিত্রকর্ম বসানো হবে বলে জানা গেছে। তবে কি কারণে প্রতিকৃতি সরানো হযেছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে রোহিঙ্গা নিপীড়নের কারণেই প্রতিকৃতি সরানো হতে পারে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেন্ট হিউ কলেজের সাবেক ...

Read More »

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন আওয়ামী লীগের সভাপতি ও গণতন্ত্রের মান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) বিকেলে কুয়ালালামপুর কারি-কাপালা হলরোমে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোশেফের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির ...

Read More »

রাখাইনে জাতিসংঘকে ঢুকতে দিচ্ছে না মিয়ানমার সরকার

রোহিঙ্গা ইস্যুতে তদন্ত করার জন্য জাতিসংঘ মিয়ানমারের ওপর চাপ দিয়ে আসছে অনেক দিন ধরেই। রোহিঙ্গা মুসলমানরা কেন মিয়ানমার ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তা জানতে চায় জাতিসংঘ। তবে মিয়ানমার সরকার হঠাৎ করেই জাতিসংঘের এই সফরকে বাতিল করে দিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের একটি নির্ধারিত সফর মিয়ানমার সরকার হঠাৎ করেই বাতিল করে ...

Read More »

নিশ্চিত মৃত্যু জেনেও কীভাবে এতটা প্রশান্ত ছিল মেয়েটি!

১২ বছর বয়সী একটি মেয়ের গল্প। একটি সত্যিকার গল্প। আগ্নেয়গিরির ধ্বংসস্তুপে ৩ দিন আটকে থাকার পর মারা গিয়েছিল মেয়েটি। কোমর থেকে তার দেহের নিম্নাংশ আগ্নেয়গিরির ধ্বংসস্তুপের ফাঁদের নিচে আটকা পড়েছিল। ওই মৃত্যুফাঁদে আটকা পড়ার পরবর্তী ৬০ ঘন্টা সে জীবিত ছিল এবং প্রশান্তচিত্তেই ছিল। লোকে তাকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা করেছিল। কিন্তু তারা জানত যে তাকে উদ্ধার করা যাবে না। এরপরও তারা ...

Read More »

বাসররাতে নববধূকে তান্ত্রিক ও দেবর মিলে ধর্ষণ!

স্বামীর জীবনের ‘ঝুঁকি’ দূর করতে তান্ত্রিকের (মন্ত্র বিদ্যায় অভিজ্ঞ) কথা অনুযায়ী বিয়ের রাতেই ধর্ষণ করা হলো নববিবাহিতাকে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মেরঠে। ধর্ষিতা নববধূ ও তার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে দেবর ও তান্ত্রিকের (মন্ত্র বিদ্যায় অভিজ্ঞ) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (শহর) মান সিংহ চৌহান। তিনি আরও বলেছেন, এফআইআর-এ স্বামী ও দেবরের বিরুদ্ধে ...

Read More »

মালিতে ৩ বাংলাদেশি সেনা সদস্য নিহত

আফ্রিকার মালিতে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর ) দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীদের পুতে রাখা ইমেপ্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে তিন জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং চারজন আহত হন। নিহতরা হলেন—সার্জেন্ট আলতাফ,ইএমই (দিনাজপুর),ল্যান্স কর্পোরাল জাকিরুল,আর্টিলারি (নেত্রোকোনা),সৈনিক মনোয়ার,ইষ্ট বেংগল (বরিশাল)। ...

Read More »

মালয়েশিয়ার সারাওয়াকে বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার সেবা

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে চলছে বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার সেবা। এ সেবার আওতায় এখন থেকে ওই অঞ্চলের প্রবাসীরা সারাওয়াকের একাধিক স্থান থেকে ক’দিনের জন্যে পাসপোর্ট সেবাও নিতে পারবেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সারওয়াক প্রদেশের গভর্নর ও চীফ মিনিস্টারের সঙ্গে হাই কমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম সৌজন্য সাক্ষাতের পর ২২ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে কন্স্যুলার সেবা। শুধু কন্স্যুলার সেবাই নয় সারওয়াক প্রদেশের ব্যবসায়ীদের সঙ্গেও ...

Read More »

রোহিঙ্গা নির্যাতনের ছবি দিলেই ফেসবুক আইডি বন্ধ

মিয়ানমারের রোহিঙ্গাদের ‘জাতিগত নির্মূলের বা গণহত্যার’ তথ্য প্রকাশকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে কয়েকজন সাংবাদিকও এ ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি স্বীকারও করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার(২১ সেপ্টেম্বর) আমেরিকা ভিত্তিক সংবাদ সংস্থা ডেইলি বিস্টের বরাতে দ্য গার্ডিয়ানে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন এমন কয়েকজন এ দাবি করেছেন। তারা জানান, মিয়ানমার সেনাবাহিনী তাদের ...

Read More »