Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / সূচিপাড়া ডিগ্রী কলেজ ফলাফল ও শিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অর্জন করেছে: মমিনুল হক এমপি
সূচিপাড়া

সূচিপাড়া ডিগ্রী কলেজ ফলাফল ও শিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অর্জন করেছে: মমিনুল হক এমপি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১০ অক্টোবর) শনিবার দুপুরে কলেজের আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজিগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি বলেন, শিক্ষার ফলাফল ও শিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অর্জন করেছেন সূচিপাড়া ডিগ্রী কলেজটি। এ কলেজটি সরকারি হলে ভালো হতো।

একই সঙ্গে কলেজের দক্ষিণ পাশে থাকা ৭০ শতাংশ জমির সীমানাপ্রাচীর দুই মাসের মধ্যে নির্মাণ, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সুপেয় পানির ব্যবস্থা, ছয় তলা নতুন ভবনের প্রক্রিয়া দিন রয়েছে এবং ব্যক্তিগত অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সুযোগ পেলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কলেজে এনে জাতীয়করণের দাবি জানানোর কথাও বলেন তিনি।

কলেজের গভর্নিং বডির সভাপতি মো. হাসান আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন। তিনি কলেজটির শিক্ষা কার্যক্রম, ফলাফল ও বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে জাতীয়করণের দাবি জানান। পাশাপাশি কলেজের দক্ষিণ পাশের জমির সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, জেলা বিএনপি’র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন মন্টু, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, শাহরাস্তি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বিএনপি নেতা জালাল আহমেদ খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী।

কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালীউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আনাছ। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

সূচিপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির জিপিএ-৫ পাওয়া ১৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১০ অক্টোবর ২০২৬