Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি আহাম্মদনগরে বসতঘরে হামলা-ভাঙচুর অভিযোগ
বসতঘরে

শাহরাস্তি আহাম্মদনগরে বসতঘরে হামলা-ভাঙচুর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তিতে পূর্ববিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আব্দুর রহমান (৬৭) শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদনগর (পাটোয়ারী বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে মোঃ হারুন (৪৫), বাদল হোসেন (২৪), মেহেদী হাসান (২৪) সহ অজ্ঞাতনামা আরও প্রায় ৫০ জনকে বিবাদী অভিযোগ করা হয়েছে।

আব্দুর রহমান অভিযোগে উল্লেখ করেন, বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধের বিষয়ে সালিশ অনুষ্ঠিত হয়।
সালিশের মধ্যেই উভয়পক্ষকে বিষয়টি সমাধান করে দেন।

মীমাংসার পরও বিরোধের জেরে বুধবার দুপুরে বিবাদীরা হারুনের নেতৃত্ব ৫০ থেকে ৬০ জন সঙ্ঘবদ্ধ দল নিয়ে আব্দুর রহমানের বাড়িতে ঢুকে বসতঘরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি করে। এ সময় ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।

এতে আব্দুর রহমানের স্ত্রী ফিরোজা বেগম, তার দুই মেয়ে ও ছেলের স্ত্রী সহ কয়েকজন গুরুতর আহত হয়।
তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন
এসে তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এবং হামলাকারীরা কয়েকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগের বিষয় শাহরাস্তি মডেল থানার সূত্রে জানা যায় যে, এ বিষয় লিখিত ভাবে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন জানান দিনে দুপুরে এভাবে একজনের বাড়িঘরে এসে হামলা করাটা একটি নেককারজনক ঘটনা। এ ধরনের ঘটনা আমাদের শাহরাস্তিতে আর কোথায় ঘটেছে কিনা জানিনা। তবে এর সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায় নি।

প্রতিবেদক: মো: জামাল হোসেন/
৭ অক্টোবর ২০২৬