চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শনিবার সকালে শহরের ওয়্যারলেছ বাজারস্থ বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা হামদ-গজল এবং ইসলামী সংগীত পরিবেশন করে। সবশেষ বিদ্যালয়ের পক্ষ থেকে ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন গাজী। আয়োজনের প্রথম পর্বের অভিভাবক সমাবেশে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানম।
সিনিয়র সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন গাজী ও সহকারী শিক্ষক নাজমুল হোসাইন যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী, পরিচালক সুমন চন্দ্র শীল ও জাকির হোসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইনচার্জ রুহুল আমিন রাসেল। সকল শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাকিয়া ইসলাম।
বেলা ১১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের বিদায় ও দোয়া মাহফিলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ৫ম শ্রেণীর শিক্ষার্থী রেদওয়ান হোসেন, সাফায়েত খান জারিফ, ৪থ শ্রেণীর শিক্ষার্থী নাফিসা আফরিন। ইসলামী সংগীত পরিবেশন করে, বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা, তাওহীদ হোসাইন, নাফিসা আফরিন, মহিমা আকসা, ইব্রাহিম হোসেন সিয়াম।
শিক্ষকদের মধ্য থেকে সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ কাউসার আলম এবং অভিভাবকদের মধ্য থেকে আঁখি আক্তার ইসলামী সংগীত পরিবেশন করেন। সবশেষে শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা তারেক আহমেদ।
এসময় চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা কমিটির পরিচালক আশিক মাহমুদ পলাশ, মোঃ বাবুল সরদার, নজরুল ইসলাম নয়ন, সিনিয়র শিক্ষক শাহানারা আলম, শিখা আক্তার, রেশমীন আক্তার, জাকিয়া ইসলাম, সাবিনা ইয়াসমিন, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা আক্তার দিবা, সুমাইয়া আক্তার, আফরিন আক্তার, ইতি রাণী দেবনাথ, নাহিদ নিশাত আক্তার, ইভা আক্তার, সুলতানা রাজিয়া, অভিজিৎ রায়, ফাওজিয়া আক্তারসহ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার/
২১ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur