Home / বিনোদন / চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের নাটক-“মহুয়া”মঞ্চস্থ
Drama

চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের নাটক-“মহুয়া”মঞ্চস্থ

নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে ১০ দশ দিনব্যাপি নাট্যোৎসবের ৯ম দিনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটক ময়মনসিংহ গীতিকা অবলম্বনে দ্বিজ কানাইয়ের “মহুয়া”মঞ্চায়ন করে চাঁসক নাট্যমঞ্চ। এটি নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা এবং ৩য় মঞ্চায়ন। নাটকটি উপভোগ করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান,ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব হাসান শাহরিয়ারসহ চাঁদপুর সরকারি কলেজর অনেক শিহ্মক এবং সংগঠনের উপদেষ্টা নাট্যজন শরীফ চৌধুরী,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুদ্দিন লিটন ভূঁইয়া,রূপালি চম্পক,জেলা জাসাসের সদস্য সচিব মোবারক সিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দ্বিজ কানাই রচিত মহুয়া লোকগীতি বা গীতিকার ইতিহাস অনেক প্রাচীন ও সমৃদ্ধ। দ্বিজ কনাই প্রায় ৩৭০ বছর পূর্বে এ পালাগানটি রচনা করেন,যা বর্তমানে’নদের চাঁদ ও মহুয়া’র’পালা বা গাথা নামে পরিচিত।

এ নাটকের পেহ্মাপট হলো মধ্যযুগীয় বাংলার বিভাজন, ণিভেদ ও সামাজিক কুসংস্কারে গড়া এক গ্রামীণ সমাজ। যেখানে মানবিক প্রেম সেই সকল বাঁধার মুখে দাঁড়িয়ে এক চিরন্তন সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের নাটকটির নাট্যরূপ দিয়েছেন কাব্য কনিকা। নির্দেশনায় ছিলেন নাজমুল হোসেন বাপ্পি এবং প্রযোজনা অধিকর্তা সিয়াম খান।

নাটকটির মহুয়া(কেন্দ্রীয়) চরিত্রে- আফসানা পাটওয়ারী,নদের চাঁদ-স্বাধীন দত্ত, হুমরা বাইদ্দা- সিয়াম খান,সুজন-পিপল দাস, মাইনকা-বিশ্বজিৎ প্রিতম,পালঙ্ক সই-মরিয়ম মাহি, সাধু-তানজিল, সন্ন্যাসী- শিশির, বৈষ্ণবী-হৃদিকা বিশ্বাস রিয়া,বন্দনায়- সুমাইয়া সূচনা,মাখনুন,জাহান মিম। লোক-আসিফুল আলম, মাঝি/প্রহরি- সঞ্জয়।গান-ঐশী দাস,তবলায়-খোকন দাস। নৃত্যে- মিতু ধর,স্নিগ্ধা সাহা, আইরিন বৃষ্টি ও মুক্তা।

শরীফুল ইসলাম
৫ সেপ্টেম্বর ২০২৬
এ জি