চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামি ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে এ দিনটিকে বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্র বৃহস্পতিবার ২২ অক্টোবর এ তথ্য জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে জানা গেছে,সাধারণত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসাবে আগামি ২৯ অক্টোবর বৃহস্পতিবার হওয়ায় ওই দিন ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন,২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি বলেন,আগামি রবিবার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানা যেতে পারে বলে তাঁরা আশা করছেন।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষার্থীদের একটি অংশ বিভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি।
ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হলে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
২৩ অক্টোবর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur