Home / চাঁদপুর / নজরুলকে নিবেদিত সাহিত্য একাডেমির প্রাণবন্ত সাহিত্য সভা
nazrul

নজরুলকে নিবেদিত সাহিত্য একাডেমির প্রাণবন্ত সাহিত্য সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদন করে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সাহিত্য একাডেমির বর্তমান কমিটির ১৭তম মাসিক সাহিত্য সভা। শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ বিকেলে সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসির উদ্দিন মিলনায়তনে এ আয়োজন করা হয়।

কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান কবি,লেখক ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত সভায় নজরুল স্মরণ, স্বরচিত কবিতা পাঠ,আবৃত্তি,সাহিত্যকর্ম পাঠ,গ্রন্থ উন্মোচন,আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সাহিত্য একাডেমির পরিচালক,বিশিষ্ট লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের সভাপতিত্বে এবং একাডেমির সদস্য মোহাম্মদ হানিফের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক ও প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক কাজী শাহাদাত ।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী। নজরুলের ছোটগল্প নিয়ে মনোমুগ্ধকর আলোচনা করেন সাহিত্য একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক।

অন্যান্যের মধ্যে সাহিত্য পাঠ ও আলোচনায় অংশ নেন লেখক ও সংগঠক ম.নূরে আলম পাটওয়ারী,লেখক ও সাংবাদিক আব্দুল গনি এবং’জীবনের গল্পে’র লেখক মাহমুদ হাসান খান। সাংস্কৃতিক পর্বে নজরুলসংগীত পরিবেশন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ রূপালী চম্পক ও ঐশী। এছাড়া ফরহাদ আলম গজল পরিবেশন করেন এবং‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করেন খান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ। শিল্পী রূপালী চম্পক কবির জীবদ্দশায় তাঁর সান্নিধ্য পাওয়া নিয়ে স্মৃতিচারণ করেন। সভার অন্যতম আকর্ষণ হিসেবে লেখক মাহমুদ হাসান খানের নতুন বই ‘জীবনের গল্প’-এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা । বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কবি নুরুন্নাহার মুন্নি।

সভায় উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য সলিমুল্যা,নির্বাহী সদস্য কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জ্বল হোসাইন ও শেখ মহিউদ্দিন রাসেলসহ অন্যান্য গুণীজন।

এছাড়া একাডেমির বিশেষ উদ্যোগের অংশ হিসেবে স্কুল ও কলেজ পর্যায়ে আয়োজিত স্বরচিত কবিতা ও গল্প প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পাশাপাশি বিগত এক বছরের নিয়মিত মাসিক সাহিত্য সভায় সর্বোচ্চ উপস্থিতির জন্য মুহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম শান্ত ও ইয়াছিন দেওয়ানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

উপস্থিত বক্তারা তরুণ ও নতুন লেখকদের উদ্বুদ্ধ করতে চাঁদপুর সাহিত্য একাডেমির এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

২৪ অক্টোবর ২০২৬
এ জি