চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চাঁদপুর জেলার সিভিল সার্জন ডা. মোঃ নূর আলম দীনের পরিদর্শন। এসময় তিনি আলগী বাজারের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন ও দক্ষ টেকনিশিয়ানের জন্য জোরালো হুশিয়ারী করে যান।
২ সেপ্টেম্বরে বেলা ১২ টায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দপ্তরের কাজ শেষে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ মাহমুদুন্নবী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডায়াগনস্টিক সেন্টারগুলোর ল্যাবরেটরি, যন্ত্রপাতি এবং সামগ্রিক চিকিৎসাসেবার মান খতিয়ে দেখেন। মানসম্মত সেবা নিশ্চিত করতে এবং সরকারি স্বাস্থ্য বিধিমালা মেনে চলার জন্য তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি এও বলেন যে হাইমচরের ডায়াগনস্টিক সেন্টারগুলো তুলনামূলক অন্য উপজেলা থেকে ভালো আছে।তবে যাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কিছু ক্রটি দেখছে এগুলো দ্রুত সমাধান করে পরিক্ষা নিরীক্ষা চালাতে পরামর্শ দিয়েছি।তবে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ানের অভাব পরিলক্ষিত হয়।
তিনি আরো বলেন, রোগীদের সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার সুরক্ষায় কোনো ধরনের অনিয়ম বা দক্ষ জনবলের ঘাটতি মেনে নেওয়া হবে না।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur