চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যােগে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে ৭নভেম্বর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিকাল ৩টায় ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা আয়োজন করার নির্দেশনা রয়েছে। জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন করবে। প্রাথমিকে বিদ্যালয়ে তারা আলাদা ভাবে অনুষ্ঠান করবেন৷ সড়কদ্বীপ ও বিভিন্ন সড়কে পতাকা দ্বারা সজ্জিতকরন করা হবে।
তিনি বলেন, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সুবিধাজনক সময়ে মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত করতে হবে। মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়সমূহে বিশেষ প্রার্থনা করতে হবে। হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্রসমূহ, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে। দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সকল জেলা ও উপজেলায় আলোচনা অনুষ্ঠান করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মো: মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডা: এ কে এম মাহবুবুর, চাঁদপুর গণপূর্ত বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, চাঁদপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হলেন মোঃ ফজলে রাব্বি পিভিএম, পরিবেশ অধিদপ্তেরর উপ-পরিচালক মো: মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: রুহুল আমিন বাশির, জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো: আবদুল্লাহ আল জুবায়ের, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: হুমায়ুন কবির, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সেলিম সরকার, ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস, চাঁদপুর কোস্টগার্ডের মো: আব্দুস সামাদ, চাঁদপুর জেলা কারাগারেরর জেলার এর প্রতিনিধি মো: রাকিব শেখ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, জেলা সরকারি গনগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান উন্মে রায়হানা ফেরদৌস, ডিএনসির পরিদর্শক মো: হুমায়ুন কবির ভূইয়া, জেলা শিক্ষা অফিসের সহকারি পরদর্শক সুমন খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: জয়নাল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির সাউন্ড অপারেটর মো: মামুন হোসেন, শিশু একাডেমি চাঁদপুর এর প্রশিক্ষস অভিজিত রায় সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
সভা পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট নাজমুল হুদা।
এছাড়াও সভায় চাঁদপুর গনপূর্ত বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধণা জানান চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক নিন্মোক্ত কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচী-
১। সকল সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। ২। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সুবিধাজনক সময়ে মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়সমূহে বিশেষ প্রার্থনা। ৩৷ হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্রসমূহ, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে সুবিধাজনক সময়ে উন্নতমানের খাবার পরিবেশন। ৪। দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সকল জেলা ও উপজেলায় আলোচনা অনুষ্ঠান আয়োজন। ৫। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন। ৬। সড়কদ্বীপ ও বিভিন্ন সড়কে পতাকা দ্বারা সজ্জিতকরণ। ৭। শিল্পকলা একাডেমি কর্তৃক দেশাত্মবোধক গানের আসর আয়োজন। ৮। সিনেমা হলে এবং ভ্যানযোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। ৯। সকল জেলা সদর ও উপজেলায় প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন। ১০। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন। ১১। জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। ১২। সকল শিশু পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা (বিনা টিকিটে)। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
২ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur