Home / উপজেলা সংবাদ / হাইমচর / জ্ঞানের আলো সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

জ্ঞানের আলো সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জ্ঞানের আলো সংগঠন। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (১ নভেম্বর) হাইমচরের মিয়ার বাজার এলাকায় অবস্থিত ৬৮ নম্বর ইব্রাহিম মৃর্ধার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্ঞানের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা তুহিনুর রহমান শাহ আলম, সহ-সেক্রেটারি উজ্জ্বল মোল্লা, প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষা উপকরণ বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা তুহিনুর রহমান শাহ আলম বলেন, চরাঞ্চলের শিক্ষার্থীরা যেন শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই জ্ঞানের আলো সংগঠনের এ উদ্যোগ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা সহায়তা ও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে সংগঠনটি।

দুর্গম চরাঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা প্রদানে জ্ঞানের আলো সংগঠনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষা সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
১ নভেম্বর ২০২৬