চাঁদপুরে শহরের বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ও কথিত ‘কিশোর গ্যাং সম্রাট’ জিসান মোল্লা ওরফে বটলার সজীবকে আটক করেছে পুলিশ। ২৭ জুন শনিবার চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। স্থানীয় এমপির নির্দেশের পরই আটক করা হয়।
আটক জিসান মোল্লা চাঁদপুর শহরের বিষ্ণুদি ব্যাংক কলোনির বাসিন্দা মৃত হোসেন মোল্লার ছেলে। এলাকায় তিনি মাদক সম্রাট ‘সজীব বটলার’ নামে পরিচিত। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার নামে ঢাকা এবং চাঁদপুরে হত্যা ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় বটলার সজীব নিজের প্রকৃত পরিচয় গোপন করার চেষ্টা করেন। পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করে তাঁর আসল পরিচয় নিশ্চিত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, জিসান মোল্লা ওরফে বটলার সজীব দীর্ঘদিন ধরে শহরের বিষ্ণুদি এলাকায় মাদকের এক অলিখিত স্বর্গরাজ্য গড়ে তুলেছে। তার ছত্রছায়ায় একাধিক কিশোর গ্যাংয়ের গ্ৰুপ রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড এবং চাঁদাবাজিসহ ব্যাপক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাদক ব্যবসার সাথে জড়িত জিসান মোল্লা ওরফে বটলার সজীবের কারণে এলাকার তরুণ যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।
স্থানীয়রা আরো জানান, জিসান মোল্লা ওরফে বটলার সজীব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় সে এলাকায় অপরাধের এক অলিখিত স্বর্গরাজ্য গড়ে তোলে। পরে ৫ আগস্ট পরবর্তী সরকার পরিবর্তন হলে নতুন করে সে মাদক ব্যবসা শুরু করেন। এসব তথ্য জানার পর চাঁদপুর-৩ আসনের এমপির নির্দেশে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, জিসান মোল্লা ওরফে বটলার সজীব নামে ২০২৪ এবং ২৫ সালে ঢাকা ও চাঁদপুরে হত্যা ও নাশকতাসহ দুটি মামলা তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২৪ সালের ৪ আগস্ট চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে বাসস্টেশন এলাকার ঘটনায় তার নামে একটি মামলা করা হয়। যার মামলা নং ১৯/৫৭৯। অপর মামলাটি করা হয় ২০২৫ সালের ২২ এপ্রিল কদমতলী থানায়। যার মামলা নং ২৯।
পুলিশ জানিয়েছে, জিসান মোল্লা ওরফে বটলার সজীবের বিরুদ্ধে নাশকতা ও ঢাকার একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এলাকাবাসীর দাবি, জিসান মোল্লা ওরফে বটলার সজীব এলাকায় মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ে স্বর্গরাজ্য গড়ে তুলেছে। তার গ্রুপে একাধিক কিশোর গ্যাং ও মাদক কারবারি রয়েছে। যাদের মাধ্যমে সে মাদকের ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আইনের ফাঁকফোকর দিয়ে জিসান মোল্লা ওরফে সজীব বটলার যেন অতীতের মত বেরিয়ে আসতে না পারে। এজন্য তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি বিষ্ণুদি এলাকার আতঙ্ক জিসান মোল্লা ওরফে সজীব বটলাকে আটক করায় চাঁদপুর-৩ আসনের এমপি এবং পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
স্টাফ করেসপন্ডেট/২৭ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur