চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় স্বামীর মারধরে নিহত মরিয়ম আক্তার (৩২) হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বিকেলে এলাকাবাসীর আয়োজনে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কে বাড়ৈয়ারা বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আশ্রাফ মোল্লা, যুবদল নেতা আব্দুল হালিম, তাফাজ্জল হোসেন ও ব্যবসায়ী শরিফ হোসেন। এ সময় তারা হাটমুড়া গ্রামের গৃহবধূ মরিয়ম আক্তার এর হত্যাকারী স্বামী আলমগীর হোসেন ও তার পরকিয়া প্রেমিকা শাহিনা আক্তারের ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার হাটমুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো: আলমগীর হোসেনের বৃহস্পতিবার বিকেলে পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় তার স্ত্রীকে বেধরক মারধর করে। এ সময় স্থানীয়রা তাকে প্রথমে সাচার একটি প্রাাইভটে হাসপাতালে প্রাথমকি চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পথে পথিমধ্যে সে মারা যায়।
ঘটনার পর বাড়ি ছেড়ে কুড়িগ্রামে পালিয়ে যায় আলমগীর হোসেন। পরে প্রযুক্তির মাধ্যমে শুক্রবার রাতে কুড়িগ্রামের সুনাইমুড়ি এলাকা থেকে আটক করে থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে আলমগীর হোসেনের পরকিয়া প্রেমিকা শাহিনা আক্তারকে আটক করে পুলিশে সুপর্দ করে ক্ষুব্ধ গ্রামবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৭ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur