Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া আশরাফপুর উবির পরিচালনা কমিটির সভাপতি এম. আবু ফয়েজ

কচুয়া আশরাফপুর উবির পরিচালনা কমিটির সভাপতি এম. আবু ফয়েজ

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে এম. আবু ফয়েজ মনোনীত হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। কচুয়া উপজেলার চাঙ্গিনি গ্রামের কৃতি সন্তান, তরুণ রাজনীতিবিদ ও শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এর একান্ত বিশ্বস্ত এম. আবু ফয়েজ একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা ও ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে কচুয়া


উপজেলা বিএনপির সঙ্গে সপৃক্ত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন। এদিকে, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক সহকর্মী ও ১২নং আশ্রাফপুর ইউনিয়নবাসী এম. আবু ফয়েজকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য যে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়ার ১২নং আশ্রাফপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও এম. ফয়েজের নাম আলোচনায় রয়েছে। তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ জুন ২০২৬