Home / চাঁদপুর / নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিতে চাঁদপুর জেলা থেকে স্থান পেয়েছেন ৬ নেতা

নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিতে চাঁদপুর জেলা থেকে স্থান পেয়েছেন ৬ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চাঁদপুর জেলা থেকে ছয় নেতার গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় পুরো আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে নিজ নিজ এলাকায় । বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিতে  চাঁদপুরের ৬ নেতা যারা-

১. মতলবের জিয়াউর রহমান জিয়া
(সহ-সভাপতি)

২.হাজীগঞ্জের বিল্লাল হোসেন তারেক (১নং যুগ্ম সাধারণ  সম্পাদক)

৩. মতলবের আশরাফুর রহমান বাবু (যুগ্ম সাধারণ সম্পাদক)

৪.মতলবের নাসির উদ্দীন শাওন (সহ-সাংগঠনিক সম্পাদক)

৫. ফরিদঞ্জের তারেকুর রহমান তারেক(সহ-প্রচার সম্পাদক)

৬.  মতবের মেজবাহ উদ্দিন মেজু(সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক)

১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এই ছয় নেতা কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

চাঁদপুর টাইমস রির্পোট/
৫ জুন ২০২৬