উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মেধাবী শিক্ষার্থী মাফরুহা তাবাসসুম ঐশী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি এ অসামান্য সাফল্য অর্জন করেন। তার এ কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। মেধাবী শিক্ষার্থী মাফরুহা তাবাসসুম ঐশী চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা নোঁয়াপাড়া গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, বাইছারা ইসমাইল হোসেন সোসাইটির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়া ও মিসেস তাহমিনা আক্তারের কন্যা। তার ছোট বোনও কুমিল্লা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে একাদশ শেণিতে অধ্যয়নরত রয়েছে। তার দাদা হাজী মো: দেওয়ান আলী মাষ্টার দু’নাতনীর সফলতায় অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এ অর্জনে প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর শুকরিয়া আদায় করেছেন মাফরুহা তাবাসসুম ঐশী । একই সঙ্গে তার এ সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে, সেই সম্মানিত শিক্ষকবৃন্দ ও বাবা-মায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
শুধু ভালো ফলাফল অর্জনেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না এই মেধাবী শিক্ষার্থী। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি চিকিৎসা বিষয়ে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। একজন ন্যায়নিষ্ঠ ও আদর্শ চিকিৎসক হিসেবে দেশের মানুষের সেবা করা এবং সমাজে অবদান রেখে ভূমিকা রাখাই তার ভবিষ্যৎ লক্ষ্য। মাফরুহা তাবাসসুম ঐশী’র প্রত্যাশা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সততা ও নিষ্ঠার মাধ্যমে একদিন তার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। চিকিৎসক হয়ে সমাজের সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে চান তিনি। এ জন্য পরিবারের পাশাপাশি সম্মানিত শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এ দিকে মাফরুহা তাবাসসুম ঐশী’র জিপিএ-৫ অর্জনের খবরে তার পরিবার ও বাইছারা নোয়াপাড়া ভূঁইয়া বাড়ির আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার বাবা-মা মেয়ের এ সাফল্যে গর্বিত। স্থানীয়রাও তার উজ্জ্বল ভবিষ্যৎ শুভকামনা করে অভিনন্দন জানিয়েছেন। মাফরুহা তাবাসসুম ঐশী’র এ সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মেধা, মনন ও অধ্যবসায়ের ধারাবাহিকতায় তিনি একদিন চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করে পরিবার, নিজ এলাকা কচুয়া ও দেশের মুখ উজ্জ্বল করবেন-এমন প্রত্যাশা তার পরিবার , শুভাকাক্সক্ষী ও এলাকাবাসীর।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur