জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে ডেঙ্গু প্রতিরো ধূমপান ও মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় আশিকাটি যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্র চাঁদপুরের কো-অর্ডিনেটর মোহাম্মদ কফিল উদ্দিন। যুব উন্নয়নের সহকারী পরিচালক ফখরুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্য সিভিল সার্জন বলেন, ডেঙ্গু প্রতিরোধ করতে হলে আশেপাশে পরিষ্কার রাখতে হবে এবং ঝোপ ঝাড় কেটে ফেলতে হবে। কোন কিছুতে পানি আটকে থাকে ঐ সমস্ত জিনিসপত্র ফেলে দিতে হবে। এতে করে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে।
অন্যদিকে ধূমপান এবং মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদেরকে সচেতন থাকতে হবে। ধূমপানের কারণে ক্যান্সার সহ নানান রোগের সৃষ্টি হয়ে থাকে। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের সন্তানদের প্রতি সঠিক নজর দিতে হবে। আমাদের সন্তানরা কোথায় যায় কার সাথে চলাফেরা করে সেদিকে নজর রাখতে হবে। এতে করে মাদকাসক্ত থেকে দূরে থাকবে।
স্টাফ করেসপন্ডেট/
৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur