চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক খুন, ডাকাতি, দস্যুতা ও মাদক মামলার আসামি মো. নাহিদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার মতলব উত্তরের দেওয়ান কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাহিদ উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গাজীবাড়ীর মো. হান্নান গাজীর ছেলে।
পুলিশ জানায়, নাহিদের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তার গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
স্টাফ করেসপন্ডেট/
৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur