Home / চাঁদপুর / জি এম ফজলুল হকের মৃত্যুতে সাবেক ছাত্রনেতা ইব্রাহীম জুয়েলের শোক প্রকাশ
ছাত্রনেতা

জি এম ফজলুল হকের মৃত্যুতে সাবেক ছাত্রনেতা ইব্রাহীম জুয়েলের শোক প্রকাশ

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জি এম ফজলুল হক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

তিনি বলেন, মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যকালে তিনি স্ত্রী, দু ছেলে দু মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন জন্যে রেখে গেছেন।

স্টাফ করেসপন্ডেট/
১৭ মার্চ ২০২৬