নিন্দপুর এম কে আলমগীর হাই স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া
চাঁদপুরের কচুয়া উপজেলার নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ কাউছার আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ কাউছার আহমেদ, আব্দুল কাদের, মোঃ মিজান মোঃ তহিদুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, অশিম রায়, মোঃ মিজানুর রহমান মিয়াজী, কচুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ স¤পাদক, মোঃ শাহাবুদ্দিন সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউসুফ বকাউল, সাধারণ স¤পাদক, রোকন মজুমদার, স্কুল শাখার সিনিয়র শিক্ষক আবুল বাশার সহ আরো অনেকে। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ জুন ২০২৬