Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ধ-র্ষ-ণ মামলার প্রধান আসামি গ্রেফতার
মামলার

শাহরাস্তিতে ধ-র্ষ-ণ মামলার প্রধান আসামি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০:১০ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে থানার এফআইআর নং-৪২, জিআর নং-১৮৭, তারিখ ২৭ জুন ২০২৬-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি নিহাদ ইসলাম (২৪)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিহাদ ইসলাম শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক (পশ্চিম পাটোয়ারী বাড়ি) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম লুতু মিয়া।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৪২ ও ৫০৬ ধারায় দায়ের করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধ দমনে শাহরাস্তি মডেল থানা পুলিশের এমন দ্রুত পদক্ষেপ জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন সচেতন মহল।

প্রতিবেদক: মো: জামাল হোসেন/ ২৮ জুন ২০২৬