যুক্তরাজ্যের নাগরিকত্ব পেলেন কচুয়ার অ্যাড. শাখাওয়াত হোসেন টিটো

যুক্তরাজ্যের নাগরিকত্ব অর্জন করেছেন চাঁদপুরের কচুয়ার কাদলা গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটো। গত শুক্রবার (০৯ অক্টোবর) দুপুর ১১টায় লন্ডনের স্থানীয় কাউন্সিল মেয়রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে ব্রিটিশ নাগরিকত্বের সনদ প্রদান করা হয়।

নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং বিচার দিনের মালিক। মহান আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহে দীর্ঘ সংগ্রামের পর আজ আমি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নাগরিকত্ব অর্জন করলাম।” তিনি আরও লেখেন, জীবনের এই নতুন অধ্যায়ে তিনি মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ। এই দীর্ঘ পথচলায় যাঁরা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং দোয়া করেছেন তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। নিজের শিকড়ের কথা উল্লেখ করে টিটো লেখেন, “জন্মভূমি বাংলাদেশ আমার শিকড়, আর যুক্তরাজ্য আমার জীবনের নতুন অধ্যায়।” পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সত্য, ন্যায় ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

পারিবারিক পরিচয়: অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটো কচুয়া উপজেলার কাদলা গ্রামের সাবেক উপজেলা ও ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান সাহেবের সুযোগ্য সন্তান। পারিবারিক ও দা¤পত্য জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। বর্তমানে তাঁর সন্তানরা সকলেই যুক্তরাজ্যে পড়াশোনা করছেন।

রাজনৈতিক প্রেক্ষাপট: ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি আলোচনায় আসেন। তাঁর দাবি অনুযায়ী, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদের সংশ্লিষ্টতায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় এবং ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল, যা তিনি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ২০২৫ সালে তিনি এসব মামলা থেকে অব্যাহতি পান এবং ২০২৬ সালে দেশে ফেরেন বলে পারিবারিক সূত্র জানায়। ব্রিটিশ নাগরিক হলেও তিনি নিয়মিত দেশে আসবেন এবং কচুয়া উপজেলায় পারিবারিক প্রতিষ্ঠান ও মানবিক কাজ আগের মতোই অব্যাহত রাখবেন, তিনি সবার সহায়তা কামনা করছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ অক্টোবর ২০২৬