মতলব উত্তরে জব্দকৃত নৌকা ১ লাখ ৩ হাজার টাকায় নিলামে বিক্রি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। এসব নৌকা বিক্রি করে ভ্যাট ও আয়করসহ সরকারি কোষাগারে জমা হয়েছে ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা।৯ টি নৌকার দাম ধরা হয় ৮৬ হাজার ৬০০ টাকা। ৯টি নৌকা জন মৎস্যজীবি নিলামে মূল্য তোলেন। পরে ভ্যাট সহ সর্বমোট ১ লাখ ৩ হাজার ৯০০ টাকা মূল্যে বিক্রি করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীর তীরে সরকারি বিধিবিধান অনুসরণ করে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের কাছে ৯টি নৌকা বিক্রি করা হয়। তবে একটি নৌকার বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় সেটি নিলামের আওতায় আনা হয়নি।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহম্মেদ। সহযোগীতায় ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির আইসি রুহুল আমিন, কোস্টগার্ডের মোহনপুর আউটপোষ্ট ইআএফোর মোঃ মামুনুর রশিদ সহ আরো অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানের সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে নৌকাগুলো জব্দ করা হয়েছিল। পরবর্তী সময়ে সরকারি নিয়মনীতি অনুসরণ করে সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি বিধিবিধান মেনেই স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকভাবে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিলামের মাধ্যমে জব্দ করা নৌকা বিক্রি করে সরকার উল্লেখযোগ্য রাজস্ব পেয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
২৩ নভেম্বর ২০২৬