আসসালামু আলাইকুম।
গভীর শোক ও ভালোবাসায় স্মরণ করছি আমার প্রিয় বাবা মরহুম জি. এম. ফজলুল হক সাহেব (সাবেক সংসদ সদস্য, চাঁদপুর-৩) কে। তাঁর রূহের মাগফিরাত কামনায় ( ১ মে ) শুক্রবার বাবুরহাট, চাঁদপুরে আমাদের বাসস্থানে একটি দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এই শোকের সময়ে আপনারা যারা উপস্থিত থেকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, দোয়া মাহফিলে শরিক হয়েছেন এবং এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন—তাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে কৃতজ্ঞ চাঁদপুর জেলার সকল শ্রেণীর বিএনপির শীর্ষস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার আগত ব্যক্তিবর্গের প্রতি।
আপনাদের উপস্থিতি, আন্তরিকতা, ভালোবাসা এবং দোয়া আমাদের এই কঠিন সময়ে সাহস জুগিয়েছে। যারা দূরে থেকেও দোয়া ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আল্লাহ তায়ালার দরবারে আমাদের আকুল প্রার্থনা—তিনি যেন আমার প্রিয় বাবাকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরানী করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন।
পরিশেষে, যাদের অক্লান্ত পরিশ্রম, নিঃস্বার্থ সহযোগিতা ও ভালোবাসায় এই দোয়ার আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি—তাদের প্রত্যেকের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ও দোয়া রইল।
(ব্যারিস্টার জিয়াউল হক জিকো)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur