ফরিদগঞ্জে ফুটবল র্টুনামেন্ট ফাইনাল ও পুরষ্কার বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন ব্যাপী মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাঙ্গের বিরুদ্ধে সচেতনা ও ঐক্য গড়ার উদ্দেশ্যে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরন সম্পন্ন হয়েছে।

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন মোছলেহ উদ্দিন ক্যাডেট একাডেমি ও গল্লাক খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক এ.কে.এম উদ্দিন। ফাইনাল খেলায় ২নং ওয়ার্ড ডোমরিয়া আদর্শ স্পোটিং ক্লাব ৩নং ওয়ার্ড শ্রীকালিয়া ভিলেজ স্টার স্পোটিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন।

প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার আতিক ভূঁইয়া ও অধিনায়ক আরমান জমাদার ও অন্যান্য খেলোড়ারদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি ১৫,০০০/-, ক্রেস্ট তুলে দেন এবং রানার্স আপ দলের অধিনায়ক কাউছার আম্মেদ আবির, টিম ম্যানেজার মাহমুদুল হাসান হৃদয় ও অন্যান্য খেলোড়ারদের হাতে ট্রপি ও প্রাইজ মানি ১০,০০০/- টাকা এবং ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৫নং ইউনিয়নের রন্ধে, রন্ধে মাদকের কালো থাবার কারনে আজ সামজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে এতে করে সন্ত্রাস ও এক দরনের কিশোরগ্যাঙ্গের সৃষ্টি হচ্ছে। যার কারনে আমরা কেউ নিরাপদ নই। তাই তিনি উপস্থিত সবাইকে শপথ করান আমাদের বাচার স্বার্থে আমরা মাদক খাবো না এবং কাউকে মাদক খেতে দিবো না। ৫নং ইউনিয়ন বাসিকে এই ব্যাধি থেকে উত্তোরনের জন্য প্রশাসনকে সার্বিক ভাবে সহযোগীতা করবো। তিনি আরো বলেন এই ভাবে সবার সহযোগীতা পেলে নিজস্ব অর্থায়নে বভিষৎতে আরো টুর্নামেন্ট আয়োজন করার প্রতিশ্রুতি দেন। এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও ইউনিয়ন বি.এন.পি নেতা সেলিম কাজী, টুনার্মেন্ট কমিটির আহবায়ক বিল্লাল হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রেদোয়ান হোসেন রানা জমদার, সিলিম সর্দার জিকু বিল্লাল হোসেন হাজী, দেলোয়ার হোসেন মাল, খোকন আখন্দ, সুজন মিজি, মামুন ভূঁইয়া, তারেক ভূঁইয়া, রাজীব অধিকারী প্রমুখ। ম্যান অবদা ফাইনাল নির্বাচিত হন মাহফুজ সর্দার ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্বি পালন করেন সোহাগ আখন্দ, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন সিলিম মিয়া, আবু ছায়েদ ভূঁইয়া ও রিমন দেওয়ান।

উক্ত টুনার্মেন্টে ৮টি ওয়ার্ড থেকে ৮টি দল অংশগ্রহন করে।

স্টাফ করেসপন্ডেট/ ৩০ জুন ২০২৬