ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত

“দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে”-এই প্রত্যয়কে সামনে রেখে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সভায় ২০২৬ সালের কার্যক্রম, আসন্ন নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রেসক্লাবের সব স্তরের সদস্যরা অংশ নিয়ে মতামত প্রদান করেন।

আলোচনায় অংশ নেন সহ-সভাপতি প্রবাসক মহিউদ্দিন ও মশিউর রহমান মনা, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, আবদুস সোবহান লিটন, নাছির পাঠান, ইমাম হোসেন সৌরভ, আতাউর রহমান সোহাগ, বিল্লাল হোসেন সাগর, কেএম সালাউদ্দিন, দেলোয়ার হোসেন বেলাল, নারায়ণ রবি দাশ, শরীফ আহমেদ, এমরান হোসেন লিটন, শিমুল হাছান, এস এম ইকবাল, জাকির হোসেন সৈকত, শাকিল মুসফিক, জাহিদুল ইসলাম, আক্তার হোসেন, মোশারফ হোসেন মৃধা, গাজী মমিন, মেহেদী হাসান, জসিম উদ্দিন, ফাহাদ খান, মামুন হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আবু তালেব সর্দার, মাসুম আলম তালুকদার, ফারাবী খান, তাপস চক্রবর্তী, শামিম হাসান, মো. জসিম, এফ. এ. মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু প্রমুখ।

সভায় প্রেসক্লাবের সদস্য আবু তালেব সর্দারের ছেলে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি অসুস্থ রুহুল আমিন খান স্বপনের দ্রুত সুস্থতা এবং সকল সদস্যের সার্বিক মঙ্গল কামনা করা হয়।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৩ জুন (শনিবার) ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিনিধি/

২৫ এপ্রিল ২০২৬