বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করে চাঁদপুর সদর উপজেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান মো. সফিকুজ্জামান।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির ৪৮ বছরের গৌরবময় পথচলায় গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। সকল ইউনিয়নকে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামে আসতে হবে। আলাদা আলাদা কোন ব্যক্তি মিছিল নিয়ে আসবেন না।সবাইকে এক ও ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে হবে।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাড. মুনিরা চৌধুরী, সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম-সাধরন সম্পাদক গাজী মো. মাসুদ রায়হান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু, চান্দ্রা ইউনিয়ন বিএনপির মফিজুল ইসলাম মফু মেম্বার, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম ভূঁইয়া, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. আলাউদ্দিন, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজী, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া চকিদার, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ চোকদার, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী খান, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, মো. বাকের খন্দকার, মো. জাকির হোসেন তালুকদার, মো. মোশারফ হোসেন শিকদার, যুগ্ম-সাধরন সম্পাদক গাজী মো. মাসুদ রায়হান, পীরজাদা বরকত উল্লাহ খান, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. মাহমুদ হাসান কবির, কোষাধ্যক্ষ মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, যুব বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম নজু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু হানিফ কাকন, ছাত্র বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ খানসহ চাঁদপুর সদর উপজেলা বিএনপির অন্তর্ভুক্ত ১৪টি ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।
স্টাফ করেসপন্ডেট/
২৯ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur