মতলবে স্কিন রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প-ওষুধ বিতরণ
ওয়াইডাব্লিউসিএ অব চাঁদপুর এবং সরকারি স্বাস্থ্য বিভাগ-এর আয়োজনে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চর্ম (স্কিন) রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর আইয়ুব আলী সরকার কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে শুভ উদ্বোধন করেন, চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটারিয়ান ডা.একেএম মাহবুবুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ২শতাধিক রোগী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজন কুমার দাস। চিকিৎসা সেবা প্রদান করেন, চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা.মোঃ মেহেদী হাসান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা.মোবারক হোসেন, মেডিকেল অফিসার জেসমিন আক্তার রিমা। এসময় ওয়াইডাব্লিউসিএ অব চাঁদপুরের সাধারণ সম্পাদক পাপড়ি বর্মন, প্রজেক্ট ফোকাল তপন চৌধুরী ও ফিল্ড ওর্য়াকার টিনা চৌধুরী, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ সাদেকুর রহমান,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও বাংলাদেশ হেল্থ এসিসেট্যান্ট এসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন, সিএইচসিপি মোঃ ইমরান হোসেন, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, মোঃ সবুজ সরকারসহ অন্যান্য স্বাস্থ্য সেবাকর্মীরা ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
স্থানীয় পর্যায়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে এলাকাবাসীও ইতিবাচকভাবে দেখছেন।
ক্যাম্পে আগত সাধারণ ও দুস্থ রোগীদের বিনামূল্যে চর্মরোগ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, পরামর্শ এবং প্রয়াজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়াও কুষ্ঠ ও জটিল চর্মরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোগীদের মাঝে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ওয়াইডব্লিউসিএ অব চাঁদপুর-এর স্থানীয় নেতৃবৃন্দ, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে ওয়াইডাব্লিউসিএ অব চাঁদপুর এবং সরকারি স্বাস্থ্য বিভাগ-এর আয়োজনে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ।
চিকিৎসা নিতে আসা জাহাঙ্গীর আলম বলেন, ফ্রি চিকিৎসা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। ডাক্তাররা খুব যতœ সহকারে দেখছেন। তাকে দেখেও ব্যবস্থাপত্র দিয়েছেন। তিনিও খুব খুশি বলে জানান।
এ আয়োজনটির সার্বিক তত্বাবধান ও উদ্যোগক্তা চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটারিয়ান ডা.একেএম মাহবুবুর রহমান বলেন, এলাকার সন্তান হিসেবে আজকে ওয়াইডাব্লিউসিএ অব চাঁদপুর এবং সরকারি স্বাস্থ্য বিভাগ-এর আয়োজনে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ চাঁদপুরের আয়োজনে সাধারণ ও দুস্থ রোগীদের বিনামূল্যে চর্মরোগ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, পরামর্শ এবং প্রয়াজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়াও কুষ্ঠ ও জটিল চর্মরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোগীদের মাঝে দিকনির্দেশনা দেওয়া হয়।
এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য তিনি ওয়াইডাব্লিউসিএ অব চাঁদপুর এবং সরকারি স্বাস্থ্য বিভাগ-এর আয়োজনে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।
রোটারিয়ান ডা.একেএম মাহবুবুর রহমান আরও বলেন,এলাকার গরীব,অসহায় মানুষের চিকিৎসা সেবা ও ফ্রিতে সরকারি ঔষধসহ নানাবিধ সেবা প্রদানের লক্ষে আমি ব্যাক্তিগতভাবে জমি কিনে মাটি ভরাট করে এখানে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এখন এলাকার রোগীরা এখান থেকে সব ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে। বিনামূলে ঔষধপত্র পাচ্ছে। আজকে ওয়াইডাব্লিউসিএ অব চাঁদপুর এবং সরকারি স্বাস্থ্য বিভাগ-এর আয়োজনে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চর্ম (স্কিন) রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো। আজকে অনেক রোগি সেবা ও ঔষধ ফ্রিতে দেওয়া হয়েছে। আগামী মাসের ১২ ডিসেম্বর আমার প্রয়াত বাবা আইয়ুব আলী সরকারের মৃত্যু বার্ষির্কী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হবে।
আমি চাঁদপুরে থাকলেও এই এলাকার সন্তান। তাই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। সুযোগ পেলেই এখানে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা দেব।”
ডা.একেএম মাহবুবুর রহমান বলেন, “অসহায় মানুষ যারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।” ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক/
২৭ নভেম্বর ২০২৬