গাজা যুদ্ধ শুরুর পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা

গাজা যুদ্ধের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার একটি কেন্দ্রীয় এলাকায় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর এটিই প্রথম নির্বাচন। রামাল্লাভিত্তিক কেন্দ্রয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় ৭০ হাজার মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

ইসরাইলের চলমান যুদ্ধে গাজার বেশির ভাগ মানুষ এখনো তাদের মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করছে। যুদ্ধে উপত্যকাটিতে অন্তত ৭২ হাজার ৫শ ৬৮ জন নিহত এবং ১ লাখ ৭২ হাজার ৩শ ৩৮ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল যুদ্ধ শুরু করার পর এটিই প্রথম ফিলিস্তিনি নির্বাচন । সূত্র: আল-জাজিরা

২৫ এ প্রি ল ২ ০ ২ ৬

এ জি