গল্লাক নোয়াব আলী উবির সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মকবুল স্মৃতি সংসদের চেয়ারম্যান লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করে।

জানা যায়, বিদ্যালয়টি বর্তমান সভাপতির দাদার নামে প্রতিষ্ঠিত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি তার পরিবারের দীর্ঘদিনের আবেগ ও সম্পৃক্ততা রয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ার পর স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রতিবেদক: শিমুল হাছান/
২৯ জুন ২০২৬