গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কচুয়ায় মুরগির খামার ও মাছের প্রজেক্টের পাশে গবাদি পশু গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কাশেম আলী (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত কাশেম আলী ওই গ্রামের লতিফ কন্ট্রাকটার বাড়ির ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি মুরগির খামার পরিচালনার পাশাপাশি প্রজেক্টে মাছ চাষ করতেন এবং গবাদি পশু লালন পালন করতেন। স্থানীয়রা জানান, তিনি সকালে খামার ও মাছের প্রজেক্টের পাড়ে গরুর জন্য ঘাস কাটতে গেলে বৈদ্যুতিক লিক তারে বিদ্যুৎ¯পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ মে ২০২৬