কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার বিকেলে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা সিটিকর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান উথবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাবেক সেনাসদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহসিকতা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি দেশের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, বেসামরিক প্রশাসনকে সহায়তা, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন এবং দেশ গঠনে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। এ সময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২১ নভেম্বর ২০২৬