২২ নভেম্বর পর্যন্ত বর্ধিত কোটায় হজ নিবন্ধন চলবে
২০২৭ সালের হজে বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
১৮ নভেম্বর ২০২৬
এ জি