স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি এমপি এস এম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে উল্লেখিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় কর্মসূচিগুলো হলো-
১। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ আগস্ট (বুধবার) সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।
২। ১৯ আগস্ট সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া।
দেশব্যাপী কর্মসূচি হলো-
১। ১৯ আগস্ট দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা/র্যালি।
২। ২০ আগস্ট দেশব্যাপী থানা, উপজেলা ও পৌর শাখায় ফলজ-বনজ বৃক্ষরোপন/পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
১৬ আগস্ট ২০২৬
এ জি