যুবদলের দু’ দিনের কর্মসূচি ঘোষণা
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার ও সোমবার সারাদেশে মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।
বুধবার ২৫ নভেম্বর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ নভেম্বর রোববার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করবে। একই দিনে দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করবে।
এ ছাড়া ৩০ নভেম্বর উপজেলা, থানা ও পৌর যুবদলের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দু’ দিনের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে যুবদল।
২৬ নভেম্বর ২০২৬
এ জি