সারাদেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ সোমবার

কাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়েছে।

রোববার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস,অরাজকতা ও জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করতে তিনি সংশ্লিষ্ট উপজেলা ও থানা জামায়াতের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ কর্মসূচিতে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

২৯ নভেম্বর ২০২৬
এ জি