কচুয়া তালতলি গ্রামে প্রকৌশলী ঘরে চুরি
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং ইউনিয়নের তালতলী প্রধানীয়া বাড়ীর প্রকৌশলী ফয়সাল প্রধান এর বাড়ির এসি চুরি চেষ্টায় ব্যর্থ হয়ে পরে দিন পাইপ চুরি করে নিয়ে যায়। জানা যায় গত ১৯ সেপ্টেম্বর ফয়সাল প্রধানের পরিবার সবাই রাজধানীতে থাকায় তাদের ঘর সবসময় তালা বদ্ধ থাকে, এই সুযোগে সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই অজ্ঞাত চোর এসির খোলার চেষ্টা করে।
এসির সকল নাট ভোল্ট খোলে পাইপ কাটার সময় হঠাৎ গ্যাস বের হওয়ার শব্দে বাড়ির কুকুর ডাক শুরু করলে পাশের ঘরে ফয়সালের ভাতিজা ফাহিম (১৫) দরজা খোলে টচ লাইট মারলে চোরের দল পালিয়ে যায়।
পরবর্তীতে ভাতিজা ফাহিম হোসেন, মারুফ হোসেন সিয়াম মিলে এসির আউটডোর ঘরে নিয়ে রাখে। অজ্ঞাত চোরের দল এসির প্রতিটি অংশ আলাদা করে খোলে পেলে। এসির পাইপ ইনডোরের সাথে লাগানোর থাকায় পরদিন ২০ সেপ্টেম্বর রাতে কপার পাইপ চুরি করে নিয়ে যায়। স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান এলাকায় সবাই প্রতিনিয়ত চোরের আতঙ্কে থাকেন। এলাকায় নিয়মিত এভাবে কোন না কোন বাড়িতে চুরি সংগঠিত হচ্ছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৩ সেপ্টেম্বর ২০২৬