কচুয়া নলুয়ায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন

মহা-পবিত্র ঈদে মিলাদুন্নবী (দুরূদ) উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজার হাসপাতাল মাঠ থেকে শনিবার দুপুর ২ টায় একটি বিশাল র‍্যালী বের করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খতিব, শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক, সামাজিক সংগঠন ও রাজনীতিবীদসহ সর্বস্তরের হাজার হাজার নবী (দঃ) প্রেমিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।
র‍্যালিটি নলুয়া, সাহেদাপুর, দৌলতপুর, মনোহরপুর ও কচুয়া উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নলুয়া বাজার হাসপাতাল মাঠে এসে প্রথম অধিবেশন সমাপ্তি ঘটে।

পরবর্তীতে বাদ আছর ঈদে মিলাদুন্নবী (দুরূদ)-এর দ্বিতীয় অধিবেশনে বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতপুর দরবার শরীফের পীর “হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ গোলাম গাউছ আল-ক্বাদেরী আশরাফী (মু.জি. আ) । প্রধান বক্তা: হিসেবে আলোচনা করেন ইসলামি ফাউন্ডেশনের সাবেক গর্ভনর “ড. মুফতি মাওলানা মোহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী । অনুষ্ঠান শুভ উদ্বোধক ছিলেন, ডুমুরিয়া গাউছিয়া ছোবানিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ, হযরত মাওলানা ইশতিয়াক আহমেদ আল-ক্বাদেরী (মু.জি.আ)। বিশেষ আকর্ষণ দেশ বরেণ্য ও মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী ও শায়েরগণ। উক্ত জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) মিছিলের ব্যবস্থাপনায় ছিলেন, জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটি ৯নং কড়ইয়া ইউনিয়ন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৯ আগস্ট ২০২৬