কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের কমিটি গঠন
চাঁদপুরের কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের নতুন সুপার সিক্স কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের সমন্বয়ে ৬ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ ও সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম যৌথভাবে স্বাক্ষর করে নতুন কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে আব্দুর রহিম রাজকে সভাপতি, দিদার হোসেন হৃদয়কে সিনিয়র সহ-সভাপতি, মহসিন খানকে সাধারণ স¤পাদক, রাজিব পাটোয়ারীকে সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক, সুমন খন্দকারকে যুগ্ম সাধারণ স¤পাদক এবং জাকারিয়া আহমেদ গাজীকে সাংগঠনিক স¤পাদক করা হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনটি ২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন দেশে অবস্থানরত কচুয়ার প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পার¯পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীর নির্দেশে কচুয়াসহ দেশে থাকা নির্যাতিত, অবহেলিত, দরিদ্র ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক কর্মকান্ডে সহযোগিতা করে আসছে সংগঠনটি। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসে থেকেও তারা কচুয়ার মানুষের সঙ্গে স¤পৃক্ত থাকতে চান।
বিশেষ করে দলের দুঃসময়ে ত্যাগী ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজখবর নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তারা আরও জানান, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের আওতায় এনে সামাজিক ও মানবিক কর্মকান্ড আরও গতিশীল করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৮ সেপ্টেম্বর ২০২৬