কচুয়ায় নাজমুন নাহার বেবী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের কচুয়ার দূর্গম এলাকা জলা-বিতারা গ্রাম এলাকায় শিক্ষা মন্ত্রীর সহধর্মীনির নামে নব-প্রতিষ্ঠিত নাজমুন নাহার বেবী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিদ্যালয়ের সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়েরুল আবেদীন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিন মোল্লা, সদস্য সামসুল আলম মোল্লা, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আনিছুর রহমান, সাধারণ স¤পাদক মেহেদী হাসান, সাংগঠনিক স¤পাদক কবির হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সমাজকল্যাণ স¤পাদক আলী আশ্বাদ মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ স¤পাদক রহিজ উদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি আলী আশ্বাদ ভুইয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য আবদুল জাব্বার মোল্লা, বশির প্রধান, সালাম কাজী, বারেক প্রধান ও তাজির মোল্লা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি শিক্ষিত জাতি গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। নাজমুন নাহার বেবি প্রাথমিক বিদ্যালয় এলাকার শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক সফলতা ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ জুন ২০২৬