কচুয়ায় জাতীয় পার্টির প্রবীন নেতা সিরাজ উদ্দিনের দাফন সম্পন্ন
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার তালুকদার বাড়ির বাসিন্দা, সাচার ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাজী মোঃ সিরাজ উদ্দিন তালুকদার আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ……. রাজিউন)। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর তিনি সোমবার সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে তার নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরদিন মঙ্গলবার সকালে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুমের লাশ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযায় এলাকার অসংখ্য মুসলমান অংশগ্রহন করেন।
তিনি একজন প্রবীন জাতীয়পার্টির নেতা ও সাচার বাজারের তালুকদার মার্কেটের মালিক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের মৃত্যুতে চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: শহীদুল ইসলাম শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পাশাপাশি তিনি মরহুমের জান্নাতময় জীবন কামনা করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ মে ২০২৬