এ্যাম্বুলেন্স উপহার দিলেন স্পেন প্রবাসী ও চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের গরিব অসহায় পরিবারে সদস্যদের পাশে মানবিক সেবার মাধ্যমে এ্যাম্বুলেন্স উপহার দিলেন মাঝিগাছা গ্রামের মজুমদার বাড়ীর কৃতি সন্তান, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটি ও কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ সভাপতি মোঃ কামরুজ্জামান মজুমদার (স্পেন প্রবাসী)। ইউনিয়নের সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও স্পেন প্রবাসী মো: কামরুজ্জামান মজুমদার জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কচুয়া উপজেলা যুবদলের সহ সভাপতি আতিকুর রহমান মন্টু পাটওয়ারী বলেন, বিগত কোভিড-১৯ এর সময় মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিতে খুব কষ্টের মধ্যে পড়তে হতো রোগির পরিবারগুলো। আসন্ন ইউপি পরিষদ নির্বাচনে বিতারা ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার ইউনিয়নবাসীর কথা চিন্তা করে এই মহৎ কাজটির উদ্যোগ নিয়েছেন।

তিনি বিতারা ইউনিয়নের অসহায়, দুস্থ পরিবার ও ইউনিয়নবাসীর সকল জনগনের চিকিৎসা সেবা থেকে যেনো কোনও জনগন অবহেলায় মৃত্যর কাছে যাতে হেরে না যায়, সেই লক্ষেই আর্থিক দূর্বল ও অসচ্ছল মানুষের পক্ষে খরচ মেটানো সম্ভব হবে না বলে এই উপহারটুকু মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে ও এই ইউনিয়নের সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ২১শে জুন এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, লিটন প্রধান, শামীম মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এদিকে মাঝিগাছা গ্রামের মজুমদার বাড়ীর কৃতি সন্তান, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটি ও কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ সভাপতি মোঃ কামরুজ্জামান মজুমদারের এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার শ্রেনীপেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ জুন ২০২৬